মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৪ আশ্বিন ১৪৩৩ ।। ১৮ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
হাফ প্যান্ট পরার বিষয়ে ইসলামের নির্দেশনা কী? ‘যারা মসজিদের ক্ষতি করতে চায় তারা নিজেরাই ধ্বংসের মুখে পতিত হয়’ ইমামকে হেনস্তা ও জোরপূর্বক পদত্যাগ করানোর প্রতিবাদে মানববন্ধন মিসরে মুফতি ওয়াজেদ আলীকে সংবর্ধনা, শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় সন্তানদের সন্দেহজনক ওয়েবসাইট থেকে দূরে রাখতে বললেন সৌদি গ্র্যান্ড মুফতি শুক্রবার বাজারে আসছে শায়খ আহমাদুল্লাহর নতুন বই বিকেএম রাজবাড়ী জেলা শাখার মাসিক নির্বাহী বৈঠক অনুষ্ঠিত চাঁদাবাজি-সন্ত্রাস রোধে সরকার সম্পূর্ণ ব্যর্থ: পীর সাহেব চরমোনাই মক্কায় নতুন সড়ক চালু, ওমরাহযাত্রীদের যাতায়াতে সময় কমবে ৯০ শতাংশের বেশি ঠাকুরগাঁও-১ আসনে হাতপাখার প্রার্থীর মনোনয়নপত্র বৈধ

ডিএমপির অভিযানে রাজধানীতে মাদকসহ গ্রেফতার ৩২

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: মাদকবিরোধী অভিযান চালিয়ে রাজধানীতে মাদক বিক্রয় ও সেবনের অভিযোগে ৩২ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

সোমবার (৫ জুলাই) সকাল ৬টা থেকে মঙ্গলবার (৬ জুলাই) সকাল ৬টা পর্যন্ত ২৪ ঘণ্টাব্যাপী রাজধানীর পৃথক এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে ডিএমপির বিভিন্ন থানা ও গোয়েন্দা বিভাগ।

অভিযানকালে গ্রেফতারদের কাছ থেকে ২ হাজার ৭৫২ পিস ইয়াবা, ১৮২ দশমিক ৫ গ্রাম (২৫ পুরিয়া) হেরোইন, ৪৭০ গ্রাম গাঁজা, ৪৮ ক্যান বিয়ার ও ৪ বোতল দেশীয় তৈরি মদ জব্দ করা হয়।

এ ঘটনায় গ্রেফতারদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক ২৩টি মামলা রুজু করা হয়েছে বলে নিশ্চিত করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) সূত্র।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ