শনিবার, ১৫ আগস্ট ২০২৬ ।। ৩১ শ্রাবণ ১৪৩৩ ।। ২ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
কক্সবাজারের আবাসিক হোটেল থেকে পুলিশের ঝুলন্ত লাশ উদ্ধার  কুরআন-হাদিসের আলোকে জামাতের গুরুত্ব গ্যাস-বিদ্যুৎ সংকটের ইস্যুতে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতিকে বিরোধীদলীয় নেতার চিঠি বাংলাদেশ ধ্বংসস্তূপের মধ্যে দাঁড়িয়ে আছে: বিদ্যুৎমন্ত্রী  দাওয়াতি কার্যক্রম গতিশীল ও সুসংগঠিত করার ওপর গুরুত্বারোপ সিলেটে ৩ হত্যাকাণ্ডে নিহত স্বামী-স্ত্রীর দাফন সম্পন্ন হাফেজে কুরআনদের উৎসাহিত করতে মালদ্বীপ সরকারের নানা উদ্যোগ ১৫ আগস্ট কেন্দ্র করে ডিএমপির নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা আগামীকালের জাতীয় উলামা-মাশায়েখ সম্মেলন সফল করার আহ্বান জুলাই শহীদদের স্মরণে রংপুরে শায়খে চরমোনাইয়ের দোয়া ও ইসলাহি ইজতেমা

আফগানিস্তানে শান্তি প্রতিষ্ঠায় রূপরেখা দিতে যাচ্ছে তালেবান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আন্তর্জাতিক ডেস্ক: আফগানিস্তানে শান্তি প্রতিষ্ঠায় আগামী মাসে রূপরেখা লিখিতভাবে দেশটির সরকারের কাছে উপস্থাপন করার পরিকল্পনা করছে তালেবান। গোষ্ঠীটির মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদ এ পরিকল্পনার কথা জানান। বার্তা সংস্থা রয়টার্সের বরাত দিয়ে এ তথ্য জানায় আলজাজিরা।

তালেবানের মুখপাত্র বলেন, আফগানিস্তান থেকে বিদেশি সেনা প্রত্যাহার প্রক্রিয়ার মধ্যেই তালেবান দেশের বহু এলাকা দখলে নিয়েছে।

এদিকে যুক্তরাষ্ট্র বাগরামঘাঁটি থেকে প্রায় দুই দশক পর সৈন্য প্রত্যাহার করলে তালেবানের ভয়ে প্রায় হাজারখানেক আফগান সেনা পার্শ্ববর্তী দেশ তাজিকিস্তানে পালিয়ে গেছে। এরই মধ্যে তালেবান শান্তি প্রতিষ্ঠায় আলোচনার পথ বেছে নিতে যাচ্ছে, যা দেশটির জন্য সুখের খবর বলা চলে।

সোমবার তালেবানের এ মুখপাত্র বলেন, সামনের দিনগুলোতে শান্তি প্রতিষ্ঠায় আলোচনা বাড়তেই থাকবে। আলোচনাকে একটি পর্যায়ে এগিয়ে নিতে সম্ভবত মাসখানেক সময় লাগবে। সেই সময় উভয়পক্ষই শান্তি প্রতিষ্ঠায় তুলে ধরবে পরিকল্পনার লিখিত রূপরেখা। আমরা আলোচনা এবং সংলাপের বিষয়কে অত্যন্ত গুরুত্বপূর্ণ হিসেবে বিবেচনা করছি।

তালেবানের এ পরিকল্পনার বিষয়ে যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্টের এক মুখপাত্র বলেন, আফগানিস্তানে শান্তি প্রতিষ্ঠার ক্ষেত্রে একমাত্র পথ হলো- সমঝোতার মাধ্যমে সংকটের নিষ্পত্তি।

বিদেশি সেনা প্রত্যাহার প্রক্রিয়ার মধ্যেই দেশটির প্রায় ১০০ জেলা দখলে নিয়েছে তালেবান। তবে তালেবানের দাবি, ৩৪ প্রদেশের ২০০টির বেশি জেলা তারা নিয়ন্ত্রণে নিয়েছে।

যুক্তরাষ্ট্র ২০০১ সালে আফগানিস্তানে আগ্রাসন শুরু করে। দুই দশকের এই যুদ্ধে মার্কিন সামরিক বাহিনীর দুই হাজার তিনশর বেশি সদস্য প্রাণ হারান। আহত হন যুক্তরাষ্ট্র ও ন্যাটোর হাজার হাজার সেনা। পাশাপাশি অগনতি আফগান নাগরিক যুদ্ধের শিকারে পরিণত হয়। এই যুদ্ধের জন্য খরচ করা হয় দুই ট্রিলিয়ন ডলারের বেশি অর্থ।

এমডব্লিউ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ