মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬ ।। ৫ শ্রাবণ ১৪৩৩ ।। ৭ সফর ১৪৪৮

শিরোনাম :
উম্মুল কুরা মহিলা মাদরাসার পরিচালকের মুক্তির দাবিতে মানববন্ধন  প্রধানমন্ত্রীর নৈশভোজে মাওলানা ইসলামাবাদী-ইকরামের নেতৃত্বাধীন জমিয়ত ‘তাহাফ্ফুজে ফিকরে আকাবির’ মহাসম্মেলন ৬ আগস্ট, প্রধান অতিথি দেওবন্দের মুহতামিম এই বাংলাদেশ দেখার জন্য বুলেটের সামনে দাঁড়াইনি: শায়খে চরমোনাই ‘হিজবুল বাহারের জাকাত’ নামে ধর্মীয় অনুষ্ঠান শরিয়তসম্মত নয়: মারকাযুদ দাওয়াহ কেন প্রধানমন্ত্রীর নৈশভোজ বর্জন, কী বলছে জমিয়ত নিউজিল্যান্ডের বৃহত্তম মসজিদ পরিদর্শনে রাবেতা মহাসচিব জাকাত বোর্ডকে আরও কার্যকর ও শক্তিশালী করার উদ্যোগ নতুন রাজনৈতিক প্রধান বেছে নিলো হামাস ‘চলো সংসদ’ ঘিরে উত্তাল দিল্লি, বন্ধ ইন্টারনেট

দুই মাস পর স্কুল খুলে দিতে চায় তুরস্ক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: নাগরিকদের গণহারে টিকা দেওয়ার পর করোনা পরিস্থিতির উন্নতি হওয়ায় তুরস্ক ৬ সেপ্টেম্বর দেশের সব স্কুল খুলে দেওয়ার পরিকল্পনা করছে।

সোমবার দেশটির শিক্ষামন্ত্রী জিয়া সেলকুক একটি বেসরকারি টিভি চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে এ কথা বলেন।  খবর আনাদোলুর।

সাক্ষাৎকারে করোনা পরিস্থিতিতে অনলাইন ক্লাস যেন সবাই করতে পারে সে জন্য মন্ত্রণালয়ের নেওয়া নানা উদ্যোগের বিষয় তুলে ধরেন সেলকুক।

তিনি বলেন, শিক্ষার্থীদের মধ্যে প্রায় সাড়ে সাত লাখ ট্যাব বিতরণ করা হয়েছে, যেন তারা অনলাইনে ক্লাস করতে পারে।

তিনি আরও বলেন, ইতোমধ্যে ৯০ শতাংশের কাছাকাছি শিক্ষক করোনার টিকা পেয়েছেন।

তুরস্কের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্যমতে, জানুয়ারি থেকে দেশে ইতোমধ্যে প্রায় ৫২.৬২ মিলিয়ন ডোজ টিকা দেওয়া হয়েছে। ৩৫.৮৮ মিলিয়ন মানুষ তাদের প্রথম ডোজ পেয়েছেন, আর ১৫.৬৬ মিলিয়ন মানুষ দুই ডোজ টিকা পেয়েছেন। আর এক মিলিয়নেরও বেশি মানুষ করোনা টিকার তৃতীয় ডোজ পেয়েছেন।

ইতোমধ্যে পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হওয়ার কারণে করোনা সংক্রান্ত নানা বিধিনিষেধ তুলে দেওয়া হচ্ছে তুরস্কে।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ