বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬ ।। ৩০ আশ্বিন ১৪৩৩ ।। ৪ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
২০২৭ সালের মধ্যে সমন্বিত সড়ক নিরাপত্তা আইন প্রণয়নে সরকার প্রতিজ্ঞাবদ্ধ মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর ও বিদ্যুৎকেন্দ্র পরিদর্শনে প্রতিমন্ত্রী জুনায়েদ সাকি সিঙ্গাপুরে এমপি হানজালার সঙ্গে বিকেএম নেতাদের সাক্ষাৎ ১৫ অক্টোবর ২০২৬-এর নামাজের সময়সূচি নিউইয়র্কে পীর সাহেব চরমোনাইকে উষ্ণ অভ্যর্থনা এ সপ্তাহে মসজিদুল হারামের খতিব জুহানি, মসজিদে নববীতে হুযাইফি ইয়েমেনে হুতি বিদ্রোহীদের হামলায় ৫ হাজারের বেশি মসজিদ ক্ষতিগ্রস্ত! ইসলামী আন্দোলনের বায়তুল মাল মাসে এক লাখ টাকার কুপন সংগ্রহ বিড়াল কেনা-বেচা ও লালন-পালনের শরয়ি বিধান পরিবারকে আর্থিক সুরক্ষা দিতে গিয়ে সুদের ফাঁদে পড়ছেন না তো? 

হাফিজ সাঈদের বাড়িতে বিস্ফোরণের পেছনে র’, দাবি পাকিস্তানের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: জুনে লাহোরে সন্ত্রাসী হাফিজ সাঈদের বাড়ির পাশে একটি বোমার বিস্ফোরণ ঘটে। ওই বিস্ফোরণের পেছনে জড়িত ছিল ভারতের গোয়েন্দা সংস্থার কর্মীরা।

এমন অভিযোগ করেছেন পাকিস্তানের জাতীয় নিরাপত্তা বিষয়ক উপদেষ্টা মোঈদ ইউসুফ। রোববার ইসলামাবাদে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, একটি তদন্তে বের হয়ে এসেছে এই হামলার পরিকল্পনা সাজিয়েছিল ভারতীয় গোয়েন্দা কর্মীরা। এ খবর দিয়েছে বার্তা সংস্থা এপি।

ইউসুফকে উদ্ধৃত করে খবরে বলা হয়, তদন্তে দেখা গেছে, ভারতে বসবাসকারী একজন ভারতীয় নাগরিক দেশটির গোয়েন্দা সংস্থা র’র হয়ে এই হামলা ঘটিয়েছে। তিনিই ওই হামলার পেছনের মূল হোতা। তবে সংবাদ সম্মেলনে তার নাম উল্লেখ করেননি ইউসুফ।

তিনি বলেন, সন্ত্রাসীদের কাছ থেকে উদ্ধার করা ইলেকট্রিক সরঞ্জাম ও অন্যান্য বস্তুর ফরেনসিক বিশ্লেষণ শেষে আমরা (এই হামলার) মূল মাস্টারমাইন্ড ও বাকি জড়িতদের শনাক্ত করতে পেরেছি। আর আমরা নিঃসন্দেহে আপনাদের বলতে পারবো যে, এই মাস্টারমাইন্ড র’এর কর্মী।

তিনি ভারতে থাকেন ও একজন ভারতীয় নাগরিক। ইউসুফ জানান, এই হামলার সঙ্গে ভারতের পৃষ্ঠপোষকতা আন্তর্জাতিক মন্ডলের কাছে প্রকাশ করতে চেষ্টা জারি রাখবে পাকিস্তান।

উল্লেখ্য, ভারত ও পাকিস্তান প্রায়ই পরস্পরের বিরুদ্ধে অপর দেশে গোপন অভিযান চালানোর অভিযোগ এনে থাকে। ভারতে সাইদ ‘ওয়ান্টেড’ আসামি। তার বিরুদ্ধে কঠোর পদক্ষেপ না নেওয়ায় পাকিস্তান সরকারের তীব্র সমালোচনা করেছে যুক্তরাষ্ট্র ও ভারত।

পাঞ্জাবের পুলিশ প্রধান ইনাম ঘানি বলেন, ওই বোমা হামলার সঙ্গে জড়িত সবাইকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের মধ্যে পাকিস্তানে বাসকারী এক আফগান শরণার্থীও রয়েছে। ওই ব্যক্তিই বিস্ফোরকভর্তি গাড়িটি হামলার স্থলে পার্ক করেছিল। ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র অরিন্দম বাগচি’র সঙ্গে এ বিষয়ে কথা বলতে যোগাযোগের চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ