মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৪ আশ্বিন ১৪৩৩ ।। ১৮ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
হাফ প্যান্ট পরার বিষয়ে ইসলামের নির্দেশনা কী? ‘যারা মসজিদের ক্ষতি করতে চায় তারা নিজেরাই ধ্বংসের মুখে পতিত হয়’ ইমামকে হেনস্তা ও জোরপূর্বক পদত্যাগ করানোর প্রতিবাদে মানববন্ধন মিসরে মুফতি ওয়াজেদ আলীকে সংবর্ধনা, শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় সন্তানদের সন্দেহজনক ওয়েবসাইট থেকে দূরে রাখতে বললেন সৌদি গ্র্যান্ড মুফতি শুক্রবার বাজারে আসছে শায়খ আহমাদুল্লাহর নতুন বই বিকেএম রাজবাড়ী জেলা শাখার মাসিক নির্বাহী বৈঠক অনুষ্ঠিত চাঁদাবাজি-সন্ত্রাস রোধে সরকার সম্পূর্ণ ব্যর্থ: পীর সাহেব চরমোনাই মক্কায় নতুন সড়ক চালু, ওমরাহযাত্রীদের যাতায়াতে সময় কমবে ৯০ শতাংশের বেশি ঠাকুরগাঁও-১ আসনে হাতপাখার প্রার্থীর মনোনয়নপত্র বৈধ

রূপপুর প্রকল্পের ২৩১ রাশিয়ান কর্মী করোনায় আক্রান্ত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: পাবনার ঈশ্বরদীতে নির্মাণাধীন রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র প্রকল্পের ২৩১ জন রাশিয়ান কর্মী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।

তাদের মধ্যে ১৪৪ জন চারটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন বলে জানা গেছে। রোববার রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণ প্রকল্পের মেডিক্যাল অ্যাডভাইজার (রাশিয়ান ডেস্ক) চিকিৎসক মোহাম্মদ ফখরুল ইসলাম জানান, আক্রান্ত ব্যক্তিদের মধ্যে যারা হাসপাতালে ভর্তি হয়েছেন তাদের মধ্যে তিনজনের শ্বাসকষ্ট ছিল এবং একজনের ফুসফুস ৭০ শতাংশ আক্রান্ত হয়েছিল। তবে এখন সবার অবস্থা স্থিতিশীল।

আক্রান্ত ব্যক্তিদের মধ্যে ৪৬ জন রাশিয়ার নাগরিক রাজশাহীর সিডিএম হাসপাতালে ভর্তি আছেন বলে হাসপাতালের পরিচালক শামীমা চৌধুরী জানিয়েছেন।

ঈশ্বরদীর নিউ গ্রিন সিটি হসপিটাল ‍অ্যান্ড ডায়াগনস্টিকে ভর্তি ছিলেন ৩৫ জন। তাদের মধ্যে চারজন সুস্থ হয়ে রবিবার হাসপাতাল ছাড়েন। এখন ৩১ জন চিকিৎসাধীন বলে জানান হাসপাতালটির সমন্বয়ক চিকিৎসক সাইফুল আলম। এ ছাড়া চিকিৎসার জন্য ঢাকায় আনা হয়েছে ৬৭ জনকে।

প্রকল্পের চিকিৎসক মোহাম্মদ ফখরুল ইসলাম জানান, সেখানে প্রায় ৩ হাজার ৬০০ রাশিয়ান কর্মী কাজ করেন। এর মধ্যে প্রথম ধাপে ১ হাজার এবং দ্বিতীয় ধাপে ৩০০ জনসহ মোট ১ হাজার ৩০০ জনকে রাশিয়ার তৈরি স্পুতনিক-ভি টিকা দেওয়া হয়েছে। যারা আক্রান্ত হলেন, তাদের মধ্যে ১০ জন টিকা নিয়েছিলেন বলে তিনি জানান।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ