মঙ্গলবার, ১৬ জুন ২০২৬ ।। ২ আষাঢ় ১৪৩৩ ।। ১ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
৩ ঘণ্টা পর ময়মনসিংহ-চট্টগ্রাম রুটে ট্রেন চলাচল স্বাভাবিক ‘সংসদীয় আসনসমূহে বিশ্ববিদ্যালয় স্থাপনের খবরটি অসত্য ও বিভ্রান্তিকর’ সংসদে নারীদের বোরকা-হিজাব নিয়ে মন্তব্যে কড়া প্রতিক্রিয়া হেফাজতের তোষামোদ নয়, গণমাধ্যমকে সত্য তুলে ধরার আহ্বান প্রধানমন্ত্রীর ওমরাহ পালনে রেকর্ড, পরিসংখ্যান জানালো সৌদি আরব সব ধর্ষণই সমান অপরাধ, ছোট-বড় সংজ্ঞা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী মহাসড়কে চলা অবৈধ যানবাহনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে: সংসদে মন্ত্রী মধ্যরাতের মধ্যে ১৩ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের আভাস সৌদি থেকে ফিরিয়ে আনা ওমরাহযাত্রীর মৃত্যু, ধর্মমন্ত্রীর শোক ‘২০ জুন থেকে ‘ঢাকা–নারিতা–ঢাকা’ রুটে বিমানের টিকিট বিক্রি শুরু হবে’ 

জাপানে ভূমিধসে নিখোঁজের সংখ্যা বেড়ে ৮০

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আন্তর্জাতিক ডেস্ক: জাপানে প্রবল বৃষ্টিপাতে যে ভূমিধস হয়েছে তাতে দুদিনে নিখোঁজের সংখ্যা দাঁড়িয়েছে ৮০ জনে। ভুক্তভোগীদের জীবিত উদ্ধারের আশায় প্রাণপণ চেষ্টা করছে স্থানীয় প্রশাসন।

প্রশাসনের দেয়া তথ্য উদ্ধৃত করে রয়টার্স সোমবার জানিয়েছে, এখন পর্যন্ত তিনজনের মৃত্যুর খবর পাওয়া গেছে।

টেলিভিশনের এক ভিডিও ফুটেজে দেখা যায়, টোকিও’র দক্ষিণ-পশ্চিমের শহরটিতে কাদাযুক্ত পানির প্রবল স্রোতের তোড়ে বেশ কিছু ভবন ভেসে যেতে এবং আরও অনেক ঘরবাড়ি ধ্বংস ও মাটির নিচে চাপা পড়তে।

জাপানের সরকারি টেলিভিশন এনএইচকে এক প্রতিবেদনে জানায়, অঞ্চলটিতে কয়েকদিন ধরে ভারী বৃষ্টিপাত হচ্ছিল। প্রধানমন্ত্রী ইউশিহিদে সুগা এই ঘটনায় এক জরুরি টাস্কফোর্স গঠন করেছেন।

দুর্যোগ স্থলের কাছে অবস্থিত মন্দিরের এক নেতা এনএইচকে’কে বলেন, ‘বিকট শব্দ শুনতে পাওয়ার পর আমি ভূমিধস দেখতে পাই। সেখানের লোকজনদের  উদ্ধার করে নিরাপদ স্থানে সরিয়ে নিতে উদ্ধার কর্মীদের ডাকা হয়েছে। এ সময় আমি দৌড়ে উঁচু ভূমিতে উঠি। পরে ফিরে এসে দেখি, সেখানকার অনেক ঘরবাড়ি মাটিতে চাপা পড়েছে এবং মন্দিরের সামনে রাখা গাড়িগুলো পানিতে ভেসে গেছে।

অতামি’র এক কর্মকর্তা জানান, স্থানীয় সময় সকাল সাড়ে ১০টার দিকে এই ভূমিধসের ঘটনা ঘটে। এর ফলে অনেক ঘরবাড়ি মাটির নিচে চাপা পড়ে। কিছু ঘরবাড়ি কাদাযুক্ত পানির স্রোতের তোড়ে ভেসে যায়।

টোকিও ইলেকট্রিক পাওয়ার কোম্পানি (টেপকো) জানিয়েছে, ভূমিধসের কারণে অঞ্চলটির দুই হাজার আটশো’র বেশি ঘরবাড়ি বিদ্যুৎহীন হয়ে পড়েছে।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ