মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৪ আশ্বিন ১৪৩৩ ।। ১৮ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
হাফ প্যান্ট পরার বিষয়ে ইসলামের নির্দেশনা কী? ‘যারা মসজিদের ক্ষতি করতে চায় তারা নিজেরাই ধ্বংসের মুখে পতিত হয়’ ইমামকে হেনস্তা ও জোরপূর্বক পদত্যাগ করানোর প্রতিবাদে মানববন্ধন মিসরে মুফতি ওয়াজেদ আলীকে সংবর্ধনা, শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় সন্তানদের সন্দেহজনক ওয়েবসাইট থেকে দূরে রাখতে বললেন সৌদি গ্র্যান্ড মুফতি শুক্রবার বাজারে আসছে শায়খ আহমাদুল্লাহর নতুন বই বিকেএম রাজবাড়ী জেলা শাখার মাসিক নির্বাহী বৈঠক অনুষ্ঠিত চাঁদাবাজি-সন্ত্রাস রোধে সরকার সম্পূর্ণ ব্যর্থ: পীর সাহেব চরমোনাই মক্কায় নতুন সড়ক চালু, ওমরাহযাত্রীদের যাতায়াতে সময় কমবে ৯০ শতাংশের বেশি ঠাকুরগাঁও-১ আসনে হাতপাখার প্রার্থীর মনোনয়নপত্র বৈধ

কালিয়াকৈরে অস্ত্রসহ দুই যুবক গ্রেফতার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: গাজীপুরের কালিয়াকৈরে আগ্নেয়াস্ত্রসহ দুই যুবককে আটক করেছে র‌্যাব। রোববার রাতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের চন্দ্রা মোড় এলাকা থেকে র‌্যাব-১ এর একটি দল তাদের আটক করে। পরে তাদের বিরুদ্ধে মামলা দায়ের করে কালিয়াকৈর থানায় হস্তান্তর করেছে র‌্যাব।

কালিয়াকৈর থানার ওসি জানান, গ্রেফতার হওয়া ওই দুই জনের মধ্যে একজন হলেন পাবনা জেলার আতাইকুলা থানার মোহন শেখের ছেলে রুহুল শেখ (৩৫)। অন্যজন এই থানার রিয়াজ উদ্দিনের ছেলে আলম মোল্লা (৩৬)।

র‌্যাব জানায়, অস্ত্রধারী দুই যুবক দীর্ঘদিন ধরে উপজেলার বিভিন্ন স্থানে সন্ত্রাসীকর্মকাণ্ড চালিয়ে আসছেন- এমন গোপন সংবাদের ভিত্তিতে রোববার রাতে চন্দ্রা মোড় এলাকার ভাই বোন গ্রামীণ হোটেলের সামনে অভিযান চালায় র‌্যাব-১। র‌্যাবের অবস্থান টের পেয়ে পালানোর চেষ্টা করেন তারা। ততক্ষণে কালিয়াকৈর পুলিশের একটি টহল টিম সেখানে উপস্থিত হয়ে তাদের আটক করে। এসময় তাদের কাছে থেকে একটি দেশীয় রিভলবার, একটি সুটার গান ও দুইটি মোবাইল উদ্ধার করা হয়।

কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা (ওসি) মনোয়ার হোসেন চৌধুরী ঘটনাটি নিশ্চিত করে বলেন, তাদের বিরুদ্ধে মামলা করে আদালতে পাঠানো হয়েছে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ