বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬ ।। ২৬ ফাল্গুন ১৪৩২ ।। ২৩ রমজান ১৪৪৭

শিরোনাম :
হরমুজ প্রণালী দিয়ে এক লিটার তেলও বের হতে দেব না: ইরান জ্বালানি সংকট মোকাবিলায় বেতন ও কর্মদিবস কমাল পাকিস্তান আইজিপির সঙ্গে এফবিআই প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ ‘ইরানে আমেরিকা ও ইসরাইলের হামলায় বিশ্ব শান্তি হুমকির মুখে’ যে কারণে কওমি মাদরাসা আপনার জাকাত ও দানের বেশি হকদার যুব সংগঠক আমিনুল ইসলাম সাদীকে জাতীয় পদকে ভূষিত করার দাবি ‘নিরাপদ অভিবাসনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন আলেমরা’ নানুপুর মাদরাসায় ৪০ দিনের ইতেকাফে প্রায় তিন হাজার মুসল্লি শুরু হচ্ছে পরিচ্ছন্নতা অভিযান, দেশবাসীকে সচেতন হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর টেকনাফে কওমি পড়ুয়া আব্দুল্লাহ সাঈদের ধারাবাহিক সাফল্য

ময়মনসিংহে যুবককে প্রকাশ্যে কুপিয়ে হত্যা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আলী যুবায়ের খান
ময়মনসিংহ জেলা প্রতিনিধি>

ময়মনসিংহের গফরগাঁওয়ে প্রকাশ্যে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে মোহন (৩২) নামে এক যুবককে হত্যা করেছে দুর্বৃত্তরা।

রোববার (৪ জুলাই) সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে রাওনা ইউনিয়নের শিবগঞ্জ এলাকায় এ ঘটনা ঘটে। নিহত মোহন রাওনা ইউনিয়নের পাঁচুয়া গ্রামের আব্দুস সাত্তারের ছেলে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, নিহত মোহন ধোপাঘাট এলাকার চৌকিদার কাঞ্চন মিয়াকে সাথে নিয়ে মোটর সাইকেল যোগে শিবগঞ্জ বাজারের দিকে যাচ্ছিলেন। এসময় অজ্ঞাতনামা দুইজন ব্যক্তি তাদের পথ রোধ করে ধারালো অস্ত্র দিয়ে এলোপাথারী কুপিয়ে মোহনকে গুরুতর জখম করে ফেলে রেখে যায়।

খবর পেয়ে গফরগাঁও থানার পুলিশ ঘটনাস্থলে পৌছে গুরুতর আহত অবস্থায় মোহনকে উদ্ধার করে গফরগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে চিকিৎসারত অবস্থায় মোহনের মৃত্যু হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে গফরগাঁও থানার ওসি অনুকূল সরকার বলেন, লাশ ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। তদন্ত করে অজ্ঞাত ব্যক্তিদের চিহ্নিত করা হবে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ