মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৪ আশ্বিন ১৪৩৩ ।। ১৮ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
হাফ প্যান্ট পরার বিষয়ে ইসলামের নির্দেশনা কী? ‘যারা মসজিদের ক্ষতি করতে চায় তারা নিজেরাই ধ্বংসের মুখে পতিত হয়’ ইমামকে হেনস্তা ও জোরপূর্বক পদত্যাগ করানোর প্রতিবাদে মানববন্ধন মিসরে মুফতি ওয়াজেদ আলীকে সংবর্ধনা, শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় সন্তানদের সন্দেহজনক ওয়েবসাইট থেকে দূরে রাখতে বললেন সৌদি গ্র্যান্ড মুফতি শুক্রবার বাজারে আসছে শায়খ আহমাদুল্লাহর নতুন বই বিকেএম রাজবাড়ী জেলা শাখার মাসিক নির্বাহী বৈঠক অনুষ্ঠিত চাঁদাবাজি-সন্ত্রাস রোধে সরকার সম্পূর্ণ ব্যর্থ: পীর সাহেব চরমোনাই মক্কায় নতুন সড়ক চালু, ওমরাহযাত্রীদের যাতায়াতে সময় কমবে ৯০ শতাংশের বেশি ঠাকুরগাঁও-১ আসনে হাতপাখার প্রার্থীর মনোনয়নপত্র বৈধ

মগবাজারে বিস্ফোরণ স্থলে গ্যাস বের হচ্ছে লাইনের লিকেজ থেকে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: লাইনের লিকেজ থেকেই মগবাজার বিস্ফোরণে ক্ষতিগ্রস্ত মূল ভবনের সামনে গ্যাস বের হচ্ছে। এমনটাই জানিয়েছে ফায়ার সার্ভিস। যা মেরামতে কাজ চলছে।

এরআগে তিতাস জানায়, ভবনের সামনের রাস্তায় মেরামতের কাজ চলায় সেখানে কোনো লাইনে লিকেজ হয়ে থাকতে পারে।

রোববার সকালে স্থানীয় একজনের ফোন পেয়ে ঘটনাস্থলে যায়, তিতাস গ্যাসের জরুরি নিয়ন্ত্রণ শাখার একটি দল। সেখানে গ্যাস লিকেজের অস্তিত্ব পান তারা।

উল্লেখ্য, গত ২৭ জুন সন্ধ্যা সাড়ে ৭টার দিকে রাজধানীর মগবাজার ওয়্যারলেস গেট এলাকায় একটি ভবনে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটে। বিস্ফোরণে ভবনটির একাংশ ধসে পড়ে। শতাধিক মানুষ আহত হন। এ ঘটনায় এখন পর্যন্ত মারা গেছেন ১১ জন।

ভয়াবহ এ বিস্ফোরণের ঘটনায় গত ২৯ জুন অজ্ঞাতনামাদের আসামি করে মামলা দায়ের করেন পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মুহা. রেজাউল করিম।

ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় দায়ের করা মামলাটি তদন্ত করবে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইমের (সিটিটিসি) বম্ব ডিসপোজাল ইউনিট।

শনিবার (৩ জুলাই) রমনা থানা পুলিশের কাছ থেকে মামলার তদন্তভার সিটিটিসির বম্ব ডিসপোজাল ইউনিটের কাছে হস্তান্তর করা হয়। রমনা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম এদিন রাতে এ তথ্য নিশ্চিত করেন।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ