বুধবার, ১৭ জুন ২০২৬ ।। ৩ আষাঢ় ১৪৩৩ ।। ২ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
বাংলাদেশের সঙ্গে সম্পর্ক আরও জোরদার করতে আগ্রহী জার্মানি  ‘ডিএনসিসি’র হিফজুল কুরআন প্রতিযোগিতা: আয়োজক ও প্রতিনিধিদের মতবিনিময় সভা অনুষ্ঠিত ৮৪ বার যুদ্ধবিরতি লঙ্ঘন, ইসরায়েলকে ইরানের হুঁশিয়ারি ১০ অঞ্চলে ঝড়-বৃষ্টির সম্ভাবনা, নদীবন্দরে সতর্কসংকেত মাদরাসার বেতন সমস্যা দ্রুত সমাধানের আশ্বাস শিক্ষা মন্ত্রণালয়ের অল্প বয়সেই হাফেজ হয়ে প্রশংসা কুড়াচ্ছে রুবায়েত ও মৃদুল বিশ্বকাপে বিশেষ সম্মান পেল কালিমাখচিত সৌদির পতাকা বুধবার মৌলভীবাজার যাচ্ছেন প্রধানমন্ত্রী, বন্ধ থাকবে ৯২টি চা বাগান কবিতায় ‘কাঠপেন্সিল তরুণ লেখক পুরস্কার’ পাচ্ছেন জিয়া হক আমি না-থাকলে ইসরায়েলের অস্তিত্বই থাকত না : ট্রাম্প

দ্বিতীয়বার পরীক্ষাতেও করোনা পজিটিভ মাহবুব তালুকদার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: দ্বিতীয়বার পরীক্ষাতেও করোনা পজিটিভ হয়েছেন নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার। আক্রান্ত হওয়ার ১৪ দিনের মাথায় দ্বিতীয়বারের পরীক্ষায়ও তার রিপোর্ট পজিটিভ এসেছে।

শনিবার (৩ জুলাই) রাতে মাহবুব তালুকদারের ব্যক্তিগত কর্মকর্তা মুহাম্মদ এনাম উদ্দীন এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, শনিবার দ্বিতীয়বারের মতো মাহবুব তালুকদারের করোনার নমুনা পরীক্ষা করা হয়। এতে তার রিপোর্ট পজিটিভ আসে। তবে তিনি শারীরিকভাবে সুস্থ রয়েছেন।

মাহবুব তালুকদার গত ৬ এপ্রিল করোনার টিকার প্রথম ডোজ নেন। এরপর জুনের ৬ তারিখ দ্বিতীয় ডোজ নেন। কিন্তু গত ১৯ জুন রাতে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয় মাহবুব তালকুদারকে। সেই রাতে তাকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) নেওয়া হয়েছিলো। শরীর কিছুটা সুস্থ হলে পরের দিন ২০ জুন তাকে কেবিনে নেওয়া হয়।

তবে শরীরে জ্বর থাকায় ২০ জুন করোনা পরীক্ষা করা হলে মাহবুব তালুকদারের করোনা ধরা পড়ে। তখন থেকেই হাসপাতালে রয়েছেন এই জ্যেষ্ঠ নির্বাচন কমিশনার।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ