বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬ ।। ২৬ ফাল্গুন ১৪৩২ ।। ২৩ রমজান ১৪৪৭

শিরোনাম :
হরমুজ প্রণালী দিয়ে এক লিটার তেলও বের হতে দেব না: ইরান জ্বালানি সংকট মোকাবিলায় বেতন ও কর্মদিবস কমাল পাকিস্তান আইজিপির সঙ্গে এফবিআই প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ ‘ইরানে আমেরিকা ও ইসরাইলের হামলায় বিশ্ব শান্তি হুমকির মুখে’ যে কারণে কওমি মাদরাসা আপনার জাকাত ও দানের বেশি হকদার যুব সংগঠক আমিনুল ইসলাম সাদীকে জাতীয় পদকে ভূষিত করার দাবি ‘নিরাপদ অভিবাসনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন আলেমরা’ নানুপুর মাদরাসায় ৪০ দিনের ইতেকাফে প্রায় তিন হাজার মুসল্লি শুরু হচ্ছে পরিচ্ছন্নতা অভিযান, দেশবাসীকে সচেতন হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর টেকনাফে কওমি পড়ুয়া আব্দুল্লাহ সাঈদের ধারাবাহিক সাফল্য

চট্টগ্রামে করোনা আক্রান্ত ২৬২ জন, মৃত্যু ১

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামে ১ হাজার ৪৮টি নমুনা পরীক্ষায় নতুন করে করোনা শনাক্ত হয়েছে ২৬২ জনের। এ নিয়ে মোট আক্রান্ত ৫৯ হাজার ৯৯৯ জন। এইদিন করোনায় একজনের মৃত্যু হয়েছে।

শনিবার (৩ জুলাই) সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদনের তথ্য অনুযায়ী, চট্টগ্রামে ৮টি ল্যাবে নমুনা পরীক্ষা হয়।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ল্যাবে ৩৯টি নমুনা পরীক্ষা করে ১৪ জনের করোনা শনাক্ত হয়েছে। বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেসে (বিআইটিআইডি) ৪৮৭টি নমুনা পরীক্ষা করা হয়। এতে শনাক্ত হয় ৯১ জন। চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) ল্যাবে ১১৩টি নমুনা পরীক্ষা করে ৩৫ জন এবং চট্টগ্রাম ভেটেরিনারি অ্যান্ড অ্যানিম্যাল সায়েন্সেস বিশ্ববিদ্যালয় (সিভাসু) ল্যাবে ১৪৫টি নমুনা পরীক্ষা করে ৪১ জনের করোনাভাইরাস পাওয়া গেছে।

এছাড়া ইম্পেরিয়াল হাসপাতাল ল্যাব ৮০টি নমুনা পরীক্ষা করে ৩৭ জন, শেভরণ ক্লিনিক্যাল ল্যাবরেটরিতে ১৫৭টি নমুনা পরীক্ষা করে ৩২ জন, চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল ল্যাবে ২০টি নমুনা পরীক্ষা করে ১১ জন, চট্টগ্রাম মেডিক্যাল সেন্টার ল্যাবে ৭টি নমুনা পরীক্ষা করে ১ জনের শরীরের করোনা পজেটিভ পাওয়া গেছে।

এদিন, কক্সবাজার মেডিক্যাল কলেজ ল্যাব, জেনারেল হাসপাতালের রিজিওনাল টিবি রেফারেল ল্যাবরেটরি (আরটিআরএল), এপিক হেলথ কেয়ার ল্যাবে কোনো নমুনা পরীক্ষা করা হয়নি।

সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি জানান, গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামে ১ হাজার ৪৮টি নমুনা পরীক্ষা করা হয়। এতে আক্রান্ত হয়েছেন ২৬২ জন। নতুন আক্রান্তদের মধ্যে নগরে ১৯৭ জন এবং উপজেলায় ৬৫ জন।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ