বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬ ।। ১ আশ্বিন ১৪৩৩ ।। ৫ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
মাদরাসায় অনাকাঙ্ক্ষিত ঘটনা প্রতিরোধে কী বলছেন চিন্তাশীল আলেমরা পশ্চিমবঙ্গে ‘ইনশাআল্লাহ’, ‘জাজাকাল্লাহ’ বলে বিপাকে পুলিশ কর্মকর্তা কুমিল্লা আইনজীবী সমিতিতে ইসলামী আইনজীবী পরিষদের মতবিনিময় চামড়া শিল্পে ইতালির বিনিয়োগ ও অংশীদারত্ব বাড়ানোর উদ্যোগ পশ্চিমবঙ্গে মধ্যরাতে ধরে নিয়ে যাওয়া হচ্ছে বাংলাভাষী মুসলিমদের! হারামাইনের নিরাপত্তা সব রাজনৈতিক বিরোধের ঊর্ধ্বে: পীর সাহেব চরমোনাই মক্কাকে লক্ষ্য করে ড্রোন হামলার চেষ্টায় বাংলাদেশের নিন্দা ফতোয়া ও আত্মশুদ্ধির ময়দানে মুফতি সাঈদ আহমদ রহ. সৌদিতে ১৩০০ বছরের পুরনো মসজিদের সন্ধান, দেয়ালে নবীজির নাম মক্কার নিরাপত্তা ও পবিত্রতার প্রতি হুমকি গ্রহণযোগ্য নয়: জমিয়ত

গতরাতে ফের ফিলিস্তিনে বিমান হামলা করলো ইসরায়েল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আন্তর্জাতিক ডেস্ক: আবারও ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। দখলদার বাহিনী আজ শুক্রবার ভোরে এ হামলা চালায়। তবে এতে হতাহতের কোনও খবর পাওয়া যানি। যুদ্ধবিরতি লঙ্ঘন করে এ নিয়ে তিনবার বিমান হামলা চালিয়েছে ইসরায়েল।

মে মাসের যুদ্ধবিরতির পর গত জুনে দুইবার বিমান হামলা চালিয়েছিল ইসরায়েলি বাহিনী। তখন ইসরায়েলের পক্ষ থেকে দাবি করা হয়েছিল হামাসের বেলুন বোমা নিক্ষেপের জবাবে হামলা চালিয়েছে তারা।

নানা ধরনের চাপের মুখে গত ২১ মে শেষ পর্যন্ত মিশরের মধ্যস্ততায় গাজায় বিমান হামলা বন্ধ রাখার ঘোষণা দিয়েছিল ইসরায়েলের প্রাক্তন প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। কিন্তু সেই যুদ্ধবিরতি লঙ্ঘন করে বারবার গাজায় বিমান হামলা চালাচ্ছে ইসরায়েলি বাহিনী।

যদিও এরই মধ্যে ইসরায়েলে পরিবর্তন হয়েছে প্রধানমন্ত্রীর পদ। কিন্তু থেমে নেই ফিলিস্তিনিদের ওপর বর্বরতা। সুতরাং প্রধানমন্ত্রীত্বের বদল হলেও বদলায়নি ইসরায়েলি নীতি।

গত ১০ থেকে ২১ মে পর্যন্ত টানা ১১ দিনের সংঘাতে প্রায় ২৫৬ ফিলিস্তিনি নিহত হয়। এর মধ্যে ৬৬ জনই শিশু। অপরদিকে দুই হাজারের বেশি মানুষ আহত হয়েছে। এছাড়া ইসরায়েলে রকেট হামলায় ১২ জন নিহত হয়েছে। তবে হতাহতদের মধ্যে বেশিরভাগই সাধারণ নাগরিক। সূত্র: আল জাজিরা

এমডব্লিউ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ