ড. মুফতী মাসুম বিল্লাহ ফিরোজী
ওয়াজ, নসিহত, দীনি মজলিসের ধারা মহানবী রাসুলে কারিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও তার সাহাবাদের যুগ থেকে চলমান থাকলেও ওয়াজ মাহফিল বা ইসলামি জলসার প্রচলিত রূপের আবির্ভাব ঘটেছে বিংশ শতাব্দীর গোড়ার দিকে। ঐতিহাসিক ভাষ্যমতে বাংলাদেশসহ ভারত উপমহাদেশে সর্বপ্রথম ১৯০৬ খৃষ্টাব্দে সিলেটের কানাইঘাট উপজেলায়, দেওবন্দী আলেম শাহ মোহাম্মদ ইবরাহীম আলী তশনা (ইব্রাহিম তশ্না) রহ. এর মাধ্যমে ধর্মীয় এই সংস্কৃতির সূচনা হয়। সম্পূর্ণ সাদামাটাভাবে খালেস দ্বীনে ইসলাম প্রচারের উদ্দেশ্যে সৃষ্টি হলেও ধীরেধীরে এটি একটি আড়ম্বরপূর্ণ স্বতন্ত্র শিল্পে রূপ নিয়েছে। বিশেষত শীতের মৌসুমে শহর-বন্দর ও গ্রাম-গঞ্জে এর ব্যপক আয়োজন দেখা যায়। কিন্তু দুঃখজনক হলেও সত্য হলো যে, বর্তমানে অনাকাঙ্ক্ষিতভাবে এই সুন্দর আয়োজনের মধ্যে প্রবেশ করেছে নানাবিধ কুসংস্কার ও অনিয়ম। কোথাও কোথাও ঘটছে রাজনীতির অনুপ্রবেশ ও নানা বিতর্ক। এজন্য সময় এসেছে একে সুসংগঠিত, সুশৃঙ্খল ও নিয়ন্ত্রণ করার। প্রয়োজন রয়েছে এবিষয়ে সকলের গভীরভাবে ভাবার। এই নিবন্ধে এর ২টি দিক (তথাঃ ১. ওয়াজ মাহফিলের সুষ্ঠু নিয়ন্ত্রণ। ২. ওয়াজ মাহফিল সামাজিক অর্থনীতির সম্ভাবনাময় একটি উপকরণ) নিয়ে আলোচনা করা হয়েছে।