বুধবার, ১৭ জুন ২০২৬ ।। ৩ আষাঢ় ১৪৩৩ ।। ২ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
‘দলীয় সংকীর্ণতার ঊর্ধ্বে উঠে ইনসাফভিত্তিক নেতৃত্ব গড়ার সময় এখনই’ বাংলাদেশের সঙ্গে সম্পর্ক আরও জোরদার করতে আগ্রহী জার্মানি  ‘ডিএনসিসি’র হিফজুল কুরআন প্রতিযোগিতা: আয়োজক ও প্রতিনিধিদের মতবিনিময় সভা অনুষ্ঠিত ৮৪ বার যুদ্ধবিরতি লঙ্ঘন, ইসরায়েলকে ইরানের হুঁশিয়ারি ১০ অঞ্চলে ঝড়-বৃষ্টির সম্ভাবনা, নদীবন্দরে সতর্কসংকেত মাদরাসার বেতন সমস্যা দ্রুত সমাধানের আশ্বাস শিক্ষা মন্ত্রণালয়ের অল্প বয়সেই হাফেজ হয়ে প্রশংসা কুড়াচ্ছে রুবায়েত ও মৃদুল বিশ্বকাপে বিশেষ সম্মান পেল কালিমাখচিত সৌদির পতাকা বুধবার মৌলভীবাজার যাচ্ছেন প্রধানমন্ত্রী, বন্ধ থাকবে ৯২টি চা বাগান কবিতায় ‘কাঠপেন্সিল তরুণ লেখক পুরস্কার’ পাচ্ছেন জিয়া হক

আটকে গেল প্রবাসী কর্মীদের টিকা নিবন্ধন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: সার্ভার জটিলতায় ঢাকা ও চট্টগ্রামে হাজারও প্রবাসীকর্মী টিকা নিবন্ধনের প্রথম দিনেই ভোগান্তিতে পড়েছেন। এতে অনিশ্চয়তা তৈরি হয়েছে অনেক বিদেশযাত্রীর। তবে কর্তৃপক্ষ বলছে, সার্ভার জটিলতা সমাধানের চেষ্টা চলছে।

সরকারের ঘোষণা অনুযায়ী, শুক্রবার (২ জুলাই) থেকে প্রবাসীরা টিকা নিবন্ধনে প্রতি জেলায় জনশক্তি অফিসে গিয়ে রেজিস্ট্রেশন করতে পারবেন। সকাল ৯টায় নিবন্ধন কার্যক্রম শুরু হওয়ার কথা থাকলেও হঠাৎ ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টার বা এনটিএমসি সার্ভারে দেখা দেয় জটিলতা।

পাসপোর্ট ও ভিসার কপি দিয়ে সার্ভারে নিবন্ধন করতে ২০০ টাকা মোবাইল ব্যাংকিংয়ে পে করেন অনেকে। কিন্তু সার্ভার জটিলতায় নিবন্ধন সম্পন্ন না হওয়ায় উপস্থিত বিদেশগামীদের শুরু হয় হট্টগোল। ভিসার মেয়াদ দু-একদিনের মধ্যে শেষ হয়ে যাওয়ায় অনেকে চাকরি হারানোর শঙ্কায় রয়েছেন।

টিকা নিবন্ধন করতে আসা প্রবাসীরা বলেন, রেজিস্ট্রেশন অফিসের কোনো ব্যবস্থাপনাই ঠিক নাই। একজনের কাছে গেলে অন্যজনকে দেখিয়ে দেন। সে আবার আরেকজনের কাছে যেতে বলেন। স্পষ্ট করে বলছেন না, কি করতে হবে।

চট্টগ্রাম জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসের উপপরিচালক মুহা. জহিরুল আলম মজুমদার বলেন, এমআরপি পাসপোর্টের ক্ষেত্রে প্রবাসী কর্মীদের নগদ বা বিকাশে (মোবাইল ব্যাংকিং) সরকারের নির্ধারিত ফি পরিশোধ করার কথা। সার্ভারের জটিলতা সমাধানে আমাদের যে টেকনিক্যাল সাপোর্ট রয়েছে, তাদের অবহিত করেছি।

ঢাকা জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসের সহকারী পরিচালক জান্নাতুল ফেরদৌস রূপা বলেন, আমাদের ফেসবুক পেজ ও ওয়েবসাইট রয়েছে, সেখানে বলা হয়েছে শনিবার (৩ জুলাই) দোহার উপজেলার প্রবাসীরা নিবন্ধনের জন্য আসবেন। সিটি করপোরেশন ও অন্য উপজেলার তারিখ ভাগ করে দিয়েছে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ