মঙ্গলবার, ১১ আগস্ট ২০২৬ ।। ২৭ শ্রাবণ ১৪৩৩ ।। ২৮ সফর ১৪৪৮


রাজধানীতে মাদক বিরোধী অভিযানে গ্রেফতার ২৬

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: রাজধানীর বিভিন্ন এলাকায় মাদক বিরোধী অভিযান চালিয়ে মাদক বিক্রি ও সেবনের দায়ে ২৬ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১ জুলাই) ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বিষয়টি নিশ্চিত করেছে।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের নিয়মিত মাদক বিরোধী অভিযানের অংশ হিসেবে বুধবার (৩০ জুন) সকাল ছয়টা থেকে বৃহস্পতিবার (১ জুলাই) সকাল পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতারসহ মাদকদ্রব্য উদ্ধার করা হয়।

গ্রেফতারের সময় তাদের কাছ থেকে ৬,৮৯৩ পিস ইয়াবা, ১০ পুরিয়া হেরোইন, ১০০ গ্রাম গাঁজা, ৯৬ ক্যান বিয়ার ও ৩০০ গ্রাম আইস উদ্ধারমূলে জব্দ করা হয়। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ২২টি মামলা দায়ের করা হয়েছে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ