বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬ ।। ২৬ ফাল্গুন ১৪৩২ ।। ২৩ রমজান ১৪৪৭

শিরোনাম :
হরমুজ প্রণালী দিয়ে এক লিটার তেলও বের হতে দেব না: ইরান জ্বালানি সংকট মোকাবিলায় বেতন ও কর্মদিবস কমাল পাকিস্তান আইজিপির সঙ্গে এফবিআই প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ ‘ইরানে আমেরিকা ও ইসরাইলের হামলায় বিশ্ব শান্তি হুমকির মুখে’ যে কারণে কওমি মাদরাসা আপনার জাকাত ও দানের বেশি হকদার যুব সংগঠক আমিনুল ইসলাম সাদীকে জাতীয় পদকে ভূষিত করার দাবি ‘নিরাপদ অভিবাসনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন আলেমরা’ নানুপুর মাদরাসায় ৪০ দিনের ইতেকাফে প্রায় তিন হাজার মুসল্লি শুরু হচ্ছে পরিচ্ছন্নতা অভিযান, দেশবাসীকে সচেতন হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর টেকনাফে কওমি পড়ুয়া আব্দুল্লাহ সাঈদের ধারাবাহিক সাফল্য

রকি হত্যার পলাতক আসামি মাঈনুদ্দিন গ্রেফতার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: দক্ষিণ চট্টগ্রামের সাতকানিয়ায় ফার্নিচার দোকান কর্মচারীকে খুন করে পালিয়ে যাওয়া মাঈনুদ্দিনকে (২৫) গ্রেফতার করেছে পুলিশ। আজ বুধবার ভোররাতে কক্সবাজার জেলার রামু উপজেলা থেকে তাকে গ্রেফতার করা হয়।

সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

জানা যায়, গত ২৫ জুন রাত দেড়টার সময় দেহাজারী-ঘুমধুম রেললাইনের ওপর সাতকানিয়া সদর ইউনিয়নের বালার পাড়া এলাকায় খুন হয় আব্দুল গনি প্রকাশ রকি (২০)। মোবাইল ফোনে গেম খেলা নিয়ে তর্কাতর্কির এক পর্যায়ে তিনজন মিলে রকিকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। পরে রকির চিৎকারে এলাকার লোকজন এগিয়ে আসে। এ সময় রকিকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।

এ ঘটনায় রকির বাবা চকরিয়া উপজেলার হারবাং ইউনিয়নের আহমদ কবির বাদী হয়ে একটি হত্যা মামলা করেন।

এ ঘটনার পরদিন হত্যাকাণ্ডে জড়িত সোহেল ও সফিকুল নামের দুই যুবককে গ্রেফতার করা হয়। তাদের কাছ থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত ছুরি ও নিহত রকির মোবাইল ফোনটিও উদ্ধার করা হয়। পরের দিন এ দুই আসামি বিজ্ঞ আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। সেখানে উঠে আসে সদর ইউনিয়নের সাত নম্বর ওয়ার্ডের বালার পাড়ার বাসিন্দা মাঈনুদ্দিনের নাম।

সাতকানিয়া থানার ওসি আনোয়ার হোসেন বলেন, প্রযুক্তি ব্যবহারে পুলিশ জানতে পারে, রকি হত্যার আসামি মাঈনুদ্দিন রামু এলাকায় অবস্থান করছে। মামলার তদন্ত কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) মুকিবুল হোসেনের নেতৃত্বে রামু উপজেলার সামনে থেকে মাঈনুদ্দিনকে গ্রেফতার করা হয়।

এসআই মুকিবুল হোসেন বলেন, মাঈনুদ্দিন ইতোমধ্যে রকি হত্যায় জড়িত থাকার কথা পুলিশের কাছে স্বীকার করেছে। আশা করি আদালতেও সে রকি হত্যায় জড়িত থাকার কথা স্বীকার করবে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ