বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬ ।। ১ আশ্বিন ১৪৩৩ ।। ৫ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
মাদরাসায় অনাকাঙ্ক্ষিত ঘটনা প্রতিরোধে কী বলছেন চিন্তাশীল আলেমরা পশ্চিমবঙ্গে ‘ইনশাআল্লাহ’, ‘জাজাকাল্লাহ’ বলে বিপাকে পুলিশ কর্মকর্তা কুমিল্লা আইনজীবী সমিতিতে ইসলামী আইনজীবী পরিষদের মতবিনিময় চামড়া শিল্পে ইতালির বিনিয়োগ ও অংশীদারত্ব বাড়ানোর উদ্যোগ পশ্চিমবঙ্গে মধ্যরাতে ধরে নিয়ে যাওয়া হচ্ছে বাংলাভাষী মুসলিমদের! হারামাইনের নিরাপত্তা সব রাজনৈতিক বিরোধের ঊর্ধ্বে: পীর সাহেব চরমোনাই মক্কাকে লক্ষ্য করে ড্রোন হামলার চেষ্টায় বাংলাদেশের নিন্দা ফতোয়া ও আত্মশুদ্ধির ময়দানে মুফতি সাঈদ আহমদ রহ. সৌদিতে ১৩০০ বছরের পুরনো মসজিদের সন্ধান, দেয়ালে নবীজির নাম মক্কার নিরাপত্তা ও পবিত্রতার প্রতি হুমকি গ্রহণযোগ্য নয়: জমিয়ত

এবার গজনি অভিযানে তালেবান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আন্তর্জাতিক ডেস্ক: আফগানিস্তানের মধ্যাঞ্চলীয় শহর গজনি নিয়ন্ত্রণ নিতে সরকারি বাহিনীর ওপর হামলা শুরু করেছে তালেবান। মঙ্গলবার তারা রাজধানী কাবুলের সঙ্গে দক্ষিণাঞ্চলীয় প্রদেশ কান্দাহারের সংযোগ মহাসড়কে ভারী অস্ত্র-গোলাবারুদ নিয়ে সরকারি বাহিনীর সঙ্গে সংঘর্ষে লিপ্ত হয়। খবর আল জাজিরার।

আফগান সরকারের জ্যেষ্ঠ কর্মকর্তারা সংঘর্ষের সত্যতা নিশ্চিত করেছেন।

গজনিতে বহু বছর ধরেই তালেবানের শক্তিশালী প্রভাব রয়েছে। তবে প্রাদেশিক পুলিশ কর্মকর্তারা জানিয়েছেন, তালেবানেরএবারের হামলাটি সবচেয়ে তীব্র।

আল জাজিরার খবর অনুসারে, এদিন আফগান-তালেবান সংঘর্ষ সবচেয়ে বেশি হয়েছে শেখ আজাল ও গঞ্জ এলাকার নিরাপত্তা চৌকিগুলোর কাছে। এতে ওইসব এলাকার ব্যবসায়ীরা দোকানপাট বন্ধ করে পালিয়ে যেতে বাধ্য হন। সেখানকার বেশিরভাগ রাস্তাঘাট বন্ধ করে দেয়া হয়েছে। টেলিকমসেবা বিঘ্নিত হওয়ায় সহায়তা সংগঠন ও সরকারি কর্মকর্তাদের জন্য হতাহতের সংখ্যা নির্ণয় কঠিন হয়ে পড়েছে।

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের ঘোষণা অনুসারে, আগামী ১১ সেপ্টেম্বরের মধ্যে আফগানিস্তান থেকে নিজেদের সব সেনা প্রত্যাহার করবে যুক্তরাষ্ট্র। ইতোমধ্যে সেই প্রক্রিয়া শুরুও হয়েছে। পাশাপাশি দোহায় দফায় দফায় চলছে আফগান-তালেবান শান্তি আলোচনা।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ