বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬ ।। ১ আশ্বিন ১৪৩৩ ।। ৫ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
মাদরাসায় অনাকাঙ্ক্ষিত ঘটনা প্রতিরোধে কী বলছেন চিন্তাশীল আলেমরা পশ্চিমবঙ্গে ‘ইনশাআল্লাহ’, ‘জাজাকাল্লাহ’ বলে বিপাকে পুলিশ কর্মকর্তা কুমিল্লা আইনজীবী সমিতিতে ইসলামী আইনজীবী পরিষদের মতবিনিময় চামড়া শিল্পে ইতালির বিনিয়োগ ও অংশীদারত্ব বাড়ানোর উদ্যোগ পশ্চিমবঙ্গে মধ্যরাতে ধরে নিয়ে যাওয়া হচ্ছে বাংলাভাষী মুসলিমদের! হারামাইনের নিরাপত্তা সব রাজনৈতিক বিরোধের ঊর্ধ্বে: পীর সাহেব চরমোনাই মক্কাকে লক্ষ্য করে ড্রোন হামলার চেষ্টায় বাংলাদেশের নিন্দা ফতোয়া ও আত্মশুদ্ধির ময়দানে মুফতি সাঈদ আহমদ রহ. সৌদিতে ১৩০০ বছরের পুরনো মসজিদের সন্ধান, দেয়ালে নবীজির নাম মক্কার নিরাপত্তা ও পবিত্রতার প্রতি হুমকি গ্রহণযোগ্য নয়: জমিয়ত

ইরাক-সিরিয়া সীমান্তে যুক্তরাষ্ট্রের বিমান হামলা, নিহত ৫

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আন্তর্জাতিক ডেস্ক: ইরাক-সিরিয়া সীমান্তে যুক্তরাষ্ট্র বিমান হামলা চালিয়েছে। এতে ইরানসমর্থিত কমপক্ষে ৫ জন মিলিশিয়া নিহত হয়েছেন। আহত হয়েছেন বেশ কয়েকজন।

গতকাল সোমবার (২৮ জুন) স্থানীয় সময় যুক্তরাজ্যভিত্তিক সিরীয় অবজারভেটরি ফর হিউম্যান রাইটস এ তথ্য জানিয়েছে।

সংস্থটি জানায়, নিহত ব্যক্তিদের মধ্যে একজন শিশু রয়েছে। এছাড়া আহত হয়েছেন ৩ জন। রোববার (২৭ জুন) সন্ধ্যায় পেন্টাগনের প্রেস সেক্রেটারি জন কিরবি জানান, ইরানসমর্থিত মিলিশিয়া গ্রুপের ব্যবহৃত স্থাপনা লক্ষ্য করে মার্কিন হামলা চালানো হয়েছে। এসব মিলিশিয়া গোষ্ঠী ইরাকে অবস্থানরত মার্কিনদের ওপর গাড়ি হামলা চালায়। এর পাল্টা জবাব দিতে বিমান হামলা চালানো হয়েছে। এ হামলার মধ্য দিয়ে প্রেসিডেন্ট জো বাইডেন পরিষ্কার বার্তা পাঠিয়েছেন। সেটি হলো আমেরিকার স্বার্থকে ক্ষতিগ্রস্ত করে-এমন যেকোনো আঘাতে এভাবেই প্রতিক্রিয়া দেখানো হবে।

পেন্টাগন ইরাকে এ ধরনের হামলার জন্য ইরানসমর্থিত মিলিশিয়া গোষ্ঠী খাতাইব হিজবুল্লাহ (কেএইচ) এবং খাতাইব সাইদ আল শুহাদাকে (কেএসএস) দায়ী করেছে।

পেন্টাগন বলে, হামলায় এফ-১৫ এস এবং এফ-১৬ এস বোমারু বিমান ব্যবহার করা হয়েছে। যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় গতকাল দিবাগত রাত একটায় এ বিমান হামলা হয়েছে বলে জানানো হয়। চলতি বছরের গত ফেব্রুয়ারি মাসে ইরানসমর্থিত মিলিশিয়াদের ওপর যুক্তরাষ্ট্রের হামলায় ২০ জন নিহত হন।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ