মঙ্গলবার, ১৬ জুন ২০২৬ ।। ২ আষাঢ় ১৪৩৩ ।। ১ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
সরকার সিদ্ধান্ত থেকে সরে আসায় বিক্ষোভ মিছিল স্থগিত করল বিকেএম শিগগিরই ভিটামিন এ ক্যাম্পেইন শুরু হবে: স্বাস্থ্যমন্ত্রী ‘তাৎক্ষণিক প্রতিবাদ হিসেবেই ভারতে প্রবেশ না করে ফিরে এসেছি’  সনদ নিয়ে ওঠা অভিযোগের জবাবে মুখ খুললেন ইফা ডিজি মুহিব্বুল্লাহিল বাকী আদ্-দ্বীন হাসপাতালের অন্য শাখা চলতে বাধা নেই: স্বাস্থ্যমন্ত্রী আলেমের পদস্খলন: একটি সূক্ষ্ম অধ্যায় মহাখালী-তেজগাঁও সড়কে গার্মেন্টস শ্রমিকদের অবরোধ হিফজুল কুরআনের শিক্ষার্থীদের জন্য রাবেতার নতুন আরবি কর্মসূচি চালু স্বতন্ত্র ইবতেদায়ি মাদরাসা নিয়ে শিক্ষামন্ত্রীর ‘সুখবর’ ইন্দোনেশিয়ায় ৬.৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প

চাকরি হারানোর শঙ্কায় মধ্যপ্রাচ্যের ৩০ হাজার বাংলাদেশি প্রবাসী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: থমকে যাওয়া পৃথিবীতে বেকার হয়ে পড়া কোটি কোটি মানুষের ভেতর দক্ষিণ এশিয়ার প্রবাসী শ্রমিকেরা ডুবে যাচ্ছেন ঋণের অতল সাগরে। এই অঞ্চলে কডিভ রোগটির প্রাদুর্ভাব না কমায় উপসাগরীয় দেশগুলোতে তারা ফিরতে পারছেন না। এমন পরিস্থিতিতে ৩০ হাজারের মতো বাংলাদেশি কাজ হারানোর শঙ্কায় দিন পার করছেন।

ভারত, বাংলাদেশ, শ্রীলঙ্কা এবং পাকিস্তানের সঙ্গে সংযুক্ত আরব আমিরাত ফ্লাইট বন্ধ করে দেয় সেই মে মাসে। এখনো স্বাভাবিক হওয়ার কোনো লক্ষণ নেই। আমিরাতের মতো বাহরাইন, সৌদি আরবও এই দেশগুলোর সঙ্গে ফ্লাইট বন্ধ রেখেছে।

দক্ষিণ এশিয়া টু উপসাগর অঞ্চলকে বলা হয় পৃথিবীর সবচেয়ে বড় মাইগ্রেশন করিডোর। এখন যোগাযোগ বন্ধ থাকায় গোটা পৃথিবীর অর্থনীতিতে প্রভাব পড়ছে।

সিঙ্গাপুর ভিত্তিক দ্য স্ট্রেইটস টাইমসের একটি পরিসংখ্যান বলছে, দক্ষিণ এশিয়ার প্রায় দেড় কোটি প্রবাসী শ্রমিক উপসাগরীয় দেশগুলোতে কাজ করেন।

রিক্রুটিং এজেন্সি ওয়েলফেয়ার অর্গানাইজেশন অব বাংলাদেশের এক কর্মকর্তা দেশ রূপান্তরকে বলেছেন, উপাসগরীয় দেশগুলোতে যাওয়ার জন্য প্রায় ৩০ হাজার বাংলাদেশি অপেক্ষা করছেন।

যে সব বাংলাদেশি নাগরিকের ওয়ার্ক ভিসা আছে তারা সৌদি আরবে ফেরার অনুমতি পেলেও ভ্যাকসিন একটি সমস্যা হয়ে দাঁড়িয়েছে। যারা টিকা নিতে পারেননি তাদের নিজ খরচে সাত দিনের কোয়ারেন্টাইনের শর্ত দিয়েছে দেশটি। নিম্ন আয়ের কর্মজীবীদের জন্য এটি ‘মড়ার ওপর খাঁড়ার ঘায়ের’ মতো অবস্থা।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ