বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬ ।। ১ আশ্বিন ১৪৩৩ ।। ৫ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
মাদরাসায় অনাকাঙ্ক্ষিত ঘটনা প্রতিরোধে কী বলছেন চিন্তাশীল আলেমরা পশ্চিমবঙ্গে ‘ইনশাআল্লাহ’, ‘জাজাকাল্লাহ’ বলে বিপাকে পুলিশ কর্মকর্তা কুমিল্লা আইনজীবী সমিতিতে ইসলামী আইনজীবী পরিষদের মতবিনিময় চামড়া শিল্পে ইতালির বিনিয়োগ ও অংশীদারত্ব বাড়ানোর উদ্যোগ পশ্চিমবঙ্গে মধ্যরাতে ধরে নিয়ে যাওয়া হচ্ছে বাংলাভাষী মুসলিমদের! হারামাইনের নিরাপত্তা সব রাজনৈতিক বিরোধের ঊর্ধ্বে: পীর সাহেব চরমোনাই মক্কাকে লক্ষ্য করে ড্রোন হামলার চেষ্টায় বাংলাদেশের নিন্দা ফতোয়া ও আত্মশুদ্ধির ময়দানে মুফতি সাঈদ আহমদ রহ. সৌদিতে ১৩০০ বছরের পুরনো মসজিদের সন্ধান, দেয়ালে নবীজির নাম মক্কার নিরাপত্তা ও পবিত্রতার প্রতি হুমকি গ্রহণযোগ্য নয়: জমিয়ত

করোনায় আক্রান্ত হয়ে কারি শায়খ মুহাম্মদ আবদুল হালিমের ইন্তেকাল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আন্তর্জাতিক ডেস্ক: মিসরের প্রসিদ্ধ কারি ও ইমাম শায়খ মুহাম্মদ আবদুল হালিম আরাফাত ইন্তেকাল করেছেন। ইন্নলিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

জানা যায়, মিসর সরকারের ধর্ম মন্ত্রণালয়ের অধীনে দাকাহলিয়া প্রদেশের তালখা শহরে মানসুরাহ মসজিদে তিনি ইমাম ও খতিব হিসেবে ছিলেন। মৃত্যুর সময় তার বয়স ছিল মাত্র ৩৭ বছর।

অত্যন্ত আকর্ষণীয় সুরে ও সুন্দর কণ্ঠে তেলাওয়াত করায় শায়খ মুহাম্মদ মুসল্লিদের কাছে অত্যন্ত জনপ্রিয় ছিলেন। তার ইন্তেকালের পর অনেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে তার তেলাওয়াতের ভিডিও শেয়ার করেন।

জানা যায়, শায়খ আবদুল হালিম গত বছর থেকে কিডনিজনিত রোগে আক্রান্ত হয়ে দীর্ঘদিন অসুস্থ ছিলেন। শেষ সময়ে করোনায় আক্রান্ত হয়ে তিনি মারা যান। কিন্তু দীর্ঘ অসুস্থতার মধ্যেও তাঁর কোরআন তেলাওয়াত থেমে যায়নি।

বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক কর্মকাণ্ডে তিনি অংশগ্রহণ করেন। পরিচিত মহলে শায়খ আবদুল হালিমের অনেক অবদান ছিল। এমনকি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের আর্থিক অনুদান ও এতিম মেয়েদের বিয়ের ব্যবস্থা করতেন। তালখা শহরের একজন গুণী ব্যক্তিত্ব ছিলেন তিনি। সূত্র: গালফ টুডে

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ