বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬ ।। ১ আশ্বিন ১৪৩৩ ।। ৫ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
মাদরাসায় অনাকাঙ্ক্ষিত ঘটনা প্রতিরোধে কী বলছেন চিন্তাশীল আলেমরা পশ্চিমবঙ্গে ‘ইনশাআল্লাহ’, ‘জাজাকাল্লাহ’ বলে বিপাকে পুলিশ কর্মকর্তা কুমিল্লা আইনজীবী সমিতিতে ইসলামী আইনজীবী পরিষদের মতবিনিময় চামড়া শিল্পে ইতালির বিনিয়োগ ও অংশীদারত্ব বাড়ানোর উদ্যোগ পশ্চিমবঙ্গে মধ্যরাতে ধরে নিয়ে যাওয়া হচ্ছে বাংলাভাষী মুসলিমদের! হারামাইনের নিরাপত্তা সব রাজনৈতিক বিরোধের ঊর্ধ্বে: পীর সাহেব চরমোনাই মক্কাকে লক্ষ্য করে ড্রোন হামলার চেষ্টায় বাংলাদেশের নিন্দা ফতোয়া ও আত্মশুদ্ধির ময়দানে মুফতি সাঈদ আহমদ রহ. সৌদিতে ১৩০০ বছরের পুরনো মসজিদের সন্ধান, দেয়ালে নবীজির নাম মক্কার নিরাপত্তা ও পবিত্রতার প্রতি হুমকি গ্রহণযোগ্য নয়: জমিয়ত

‘আটলান্টিকে ইরানি বহর দেখে আতঙ্কে যুক্তরাষ্ট্র-ইসরায়েল’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আন্তর্জাতিক ডেস্ক: আটলান্টিক মহাসাগরে ইরানি নৌবাহিনীর উপস্থিতি যুক্তরাষ্ট্র ও দখলদার ইসরায়েলকে আতঙ্কের মধ্যে ফেলে দিয়েছে বলে মন্তব্য করেছেন ইরানের সেনাবাহিনীর প্রধান মেজর জেনারেল সাইয়্যেদ আব্দুর রহিম মুসাভি।

ইরানি বহর নৌ চলাচলের ক্ষেত্রে রেকর্ড সৃষ্টি করেছে জানিয়ে রোববার তিনি বলেন, আটলান্টিক মহাসাগরে অবস্থানরত যুদ্ধজাহাজ বহরের নৌযানগুলো ইরানের স্বনির্ভরতা ও আত্মবিশ্বাসের প্রতীক হিসেবে কাজ করছে। কারণ এগুলো ইরানের নিজের তৈরি।

ইরানের সেনাপ্রধান জেনারেল মুসাভি বলেন, ইরানি নৌবহরের নিজ ভূখণ্ড থেকে হাজার হাজার মাইল দূরে আটলান্টিক মহাসাগরের আন্তর্জাতিক পানি সীমায় এই অভিযান শত্রুদের জন্য অস্বস্তিকর। কারণ ইরানি যুদ্ধজাহাজ বহরের আটলান্টিক মহাসাগরে উপস্থিতির সুস্পষ্ট বার্তা রয়েছে। এ কারণেই এখন উদ্বেগ ও উৎকণ্ঠায় রয়েছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল।

ইরানের সেনাপ্রধান আরো বলেন, ইরানের সেনাবাহিনী আজ সব ক্ষেত্রে স্বনির্ভরতা অর্জন করতে সক্ষম হয়েছে। এর পেছনে রয়েছে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সহযোগিতা।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ