বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬ ।। ১ আশ্বিন ১৪৩৩ ।। ৫ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
মাদরাসায় অনাকাঙ্ক্ষিত ঘটনা প্রতিরোধে কী বলছেন চিন্তাশীল আলেমরা পশ্চিমবঙ্গে ‘ইনশাআল্লাহ’, ‘জাজাকাল্লাহ’ বলে বিপাকে পুলিশ কর্মকর্তা কুমিল্লা আইনজীবী সমিতিতে ইসলামী আইনজীবী পরিষদের মতবিনিময় চামড়া শিল্পে ইতালির বিনিয়োগ ও অংশীদারত্ব বাড়ানোর উদ্যোগ পশ্চিমবঙ্গে মধ্যরাতে ধরে নিয়ে যাওয়া হচ্ছে বাংলাভাষী মুসলিমদের! হারামাইনের নিরাপত্তা সব রাজনৈতিক বিরোধের ঊর্ধ্বে: পীর সাহেব চরমোনাই মক্কাকে লক্ষ্য করে ড্রোন হামলার চেষ্টায় বাংলাদেশের নিন্দা ফতোয়া ও আত্মশুদ্ধির ময়দানে মুফতি সাঈদ আহমদ রহ. সৌদিতে ১৩০০ বছরের পুরনো মসজিদের সন্ধান, দেয়ালে নবীজির নাম মক্কার নিরাপত্তা ও পবিত্রতার প্রতি হুমকি গ্রহণযোগ্য নয়: জমিয়ত

ব্রিটেনের প্রথম মুসলিম স্বাস্থ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব পেলেন সাজিদ জাভেদ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আন্তর্জাতিক ডেস্ক: ব্রিটেনের সাবেক অর্থমন্ত্রী সাজিদ জাভেদ দেশটির নতুন স্বাস্থ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব নিয়েছেন। বিতর্কের জেরে স্বাস্থ্যমন্ত্রী ম্যাট হ্যানককের পদত্যাগের পর প্রধানমন্ত্রী বরিস জনসন শনিবার রাতে সাজিদ জাভেদকে নিয়োগ দেন।

গত বছর নিজের রাজনৈতিক উপদেষ্টাকে পদচ্যুত করতে প্রধানমন্ত্রী বরিস জনসন দাবি না মানার জেরে মন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেন তিনি।

এর আগে ব্রিটেনে করোনা সংক্রমণরোধী সতর্কতামূলক ব্যবস্থা চালু থাকার মধ্যেই ম্যাট হ্যানকক নিজের সহকর্মীকে জড়িয়ে ধরার ও চুমু খাবার ছবি প্রকাশিত হলে তুমুল সমালোচনা শুরু হয়।

সমালোচনার জেরে শনিবার পদত্যাগ করেন ম্যাট হ্যানকক। প্রধানমন্ত্রী বরিস জনসনের কাছে দেয়া পদত্যাগপত্রে তিনি ক্ষমা চেয়ে বলেন, 'মহামারীর মধ্যে ত্যাগ স্বীকার করা মানুষের কাছে আমরা দায়বদ্ধ, সংক্রমণ রোধের নির্দেশনা আমি ভাঙার মাধ্যমে আমরা তাদের মাথা নিচু করে দিয়েছি।'

অপরদিকে হ্যানককের পদত্যাগপত্র গ্রহণ করে দুঃখ প্রকাশ করেন প্রধানমন্ত্রী জনসন।

তিনি বলেন, 'আপনার সমর্থনে আমি কৃতজ্ঞ এবং আমি বিশ্বাস করি জনসেবায় আপনার ভূমিকা আরো বহুদূর যাবে।'

সূত্র: ডেইলি সাবাহ

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ