বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬ ।। ১ আশ্বিন ১৪৩৩ ।। ৫ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
মাদরাসায় অনাকাঙ্ক্ষিত ঘটনা প্রতিরোধে কী বলছেন চিন্তাশীল আলেমরা পশ্চিমবঙ্গে ‘ইনশাআল্লাহ’, ‘জাজাকাল্লাহ’ বলে বিপাকে পুলিশ কর্মকর্তা কুমিল্লা আইনজীবী সমিতিতে ইসলামী আইনজীবী পরিষদের মতবিনিময় চামড়া শিল্পে ইতালির বিনিয়োগ ও অংশীদারত্ব বাড়ানোর উদ্যোগ পশ্চিমবঙ্গে মধ্যরাতে ধরে নিয়ে যাওয়া হচ্ছে বাংলাভাষী মুসলিমদের! হারামাইনের নিরাপত্তা সব রাজনৈতিক বিরোধের ঊর্ধ্বে: পীর সাহেব চরমোনাই মক্কাকে লক্ষ্য করে ড্রোন হামলার চেষ্টায় বাংলাদেশের নিন্দা ফতোয়া ও আত্মশুদ্ধির ময়দানে মুফতি সাঈদ আহমদ রহ. সৌদিতে ১৩০০ বছরের পুরনো মসজিদের সন্ধান, দেয়ালে নবীজির নাম মক্কার নিরাপত্তা ও পবিত্রতার প্রতি হুমকি গ্রহণযোগ্য নয়: জমিয়ত

জ্বর, ঠাণ্ডা নিয়ে হাসপাতালে ভর্তি মাওলানা ফজলুর রহমান; দোয়া কামনা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

।।কাউসার লাবীব।।

পাকিস্তান জমিয়তে উলামায়ে ইসলামের প্রধান মাওলানা ফজলুর রহমান বেশকিছু দিন ধরে ঠাণ্ডা, জ্বর ও সর্দি জনিত রোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি আছেন। তবে তার অবস্থা আগের চেয়ে ভাল বলে জানা গেছে। জেআইআই-এফের কেন্দ্রীয় মুখপাত্র আসলাম গৌরী বলেছেন যে গতকালকের চেয়ে মাওলানা ফজলুর রেহমানের স্বাস্থ্য অনেক ভাল।

জমিয়তে উলামায়ে ইসলামের প্রধান মাওলানা ফজলুর রহমানের স্বাস্থ্যের বিষয়ে কথা বলতে গিয়ে জেআইআই-এফের মুখপাত্র আসলাম গৌরী বলেন, মাওলানা ফজলুর রহমান দু'দিন ধরে উচ্চ জ্বরে ভুগছিলেন যার কারণে তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। এতোদিন চিকিৎসকদের তত্ত্বাবধানে তিনি চিকিৎসাধীন ছিলেন। আল্লাহর অশেষ মেহেরবানিতে চূড়ান্ত চেক-আপের পরপরই তাকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হবে।

আসলাম গৌরী অসুস্থ পাকিস্তান জমিয়তে উলামায়ে ইসলামের প্রধান মাওলানা ফজলুর রহমানের জন্য বিশ্ববাসীর কাছে দোয়া চেয়েছেন।

-কেএল


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ