রবিবার, ০২ আগস্ট ২০২৬ ।। ১৮ শ্রাবণ ১৪৩৩ ।। ১৯ সফর ১৪৪৮

শিরোনাম :
ঢাকার চারপাশের নৌপথ সচল করার নির্দেশ প্রধানমন্ত্রীর লন্ডনের ব্রিক লেন জামে মসজিদের সুবর্ণজয়ন্তী উদযাপন সেপ্টেম্বরে ইসলামী যুব আন্দোলন ঢাকা মহানগর দক্ষিণের মাসিক বৈঠক অনুষ্ঠিত জমিয়তের ‘রক্তাক্ত জুলাই: জাতির প্রত্যাশা’ শীর্ষক আলোচনা সভা কাল আমিরে মজলিসের সঙ্গে জাপান দূতাবাসের ফার্স্ট সেক্রেটারির সৌজন্য সাক্ষাৎ পুলিশ কোনো দলের লাঠিয়াল বাহিনী নয়: স্বরাষ্ট্রমন্ত্রী বাংলাদেশের পাঁচ শতাধিক ইমাম-আলেমকে প্রশিক্ষণ দিচ্ছে সৌদি তরুণ মাদানী গ্র্যাজুয়েটদের নিয়ে আত্মপ্রকাশ করল ‘মাদানী স্কলারস ফোরাম’ বন্যার্তদের ত্রাণের বিপুল অর্থ মাওলানা বদরুদ্দিন আজমলের হাতে হস্তান্তর বিমানবন্দর এলাকায় তীব্র যানজট, ভোগান্তিতে নগরবাসী

বিএনপি বর্তমানে হতাশাগ্রস্ত ও তাদের ভবিষ্যৎ কুয়াশাচ্ছন্ন: ওবায়দুল কাদের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: বিএনপি বর্তমানে হতাশাগ্রস্ত এবং তাদের ভবিষ্যৎ কুয়াশাচ্ছন্ন বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, ‘বিএনপি এ দেশের ব্র্যান্ডেড অত্যাচারী এবং জনগণের সম্পদ লুন্ঠনকারী রাজনৈতিক দল।’ শনিবার (২৫ জুন) তাঁর সরকারি বাসভবনে নিয়মিত ব্রিফিংয়ে এ মন্তব্য করেন তিনি।

ওবায়দুল কাদের বলেন, ‘সংকটের অক্টোপাস বিএনপিকে জেকে ধরেছে। নেতাদের হঠকারিতায় তাদের রাজনীতি এখন গভীর খাদের প্রান্তে অবস্থান করছে। বিএনপি তাদের ব্যর্থতা ঢাকতে আবোল তাবোল বকছে এবং সরকারের বিরুদ্ধে অবিরাম মিথ্যাচারের ভাঙা রেকর্ড বাজিয়ে যাচ্ছে।’ তিনি বলেন, ‘সরকারের বিরুদ্ধে বিষদগার না করলে বিএনপির পেটের ভাত হজম হয় না।’

‘দেশে এখন চরম দুঃসময় চলছে’-বিএনপি মহাসচিবের এমন অভিযোগের জবাবে ওবায়দুল কাদের বলেন, ‘দেশ নয়, চরম দুঃসময় চলছে এখন বিএনপির রাজনীতিতে। শীর্ষ নেতৃত্বের প্রতি আস্থাহীনতা, সিদ্ধান্তহীনতা, নির্বাচনবিমুখতা এবং অগণতান্ত্রিক চর্চা বিএনপিকে জনবিচ্ছিন্ন করছে।’

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘বিএনপি নেতাকর্মীদের হতাশা দীর্ঘায়িত হয়েছে। নেতিবাচক ও অপরাজনীতিও তাদের করে তুলছে জনবিচ্ছিন্ন।’

‘সরকার জনগণের ওপর অত্যাচার চালাচ্ছে’-বিএনপি নেতাদের এই বক্তব্য প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন, ‘এটা তাদের চিরাচরিত কল্পিত অভিযোগের ফানুস উড়ানোর নিত্য দিনের রুটিন।’

এমডব্লিউ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ