বুধবার, ১৭ জুন ২০২৬ ।। ৩ আষাঢ় ১৪৩৩ ।। ২ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
প্রধানমন্ত্রী শ্রীমঙ্গলে পৌঁছানোর আগেই ভেঙে পড়ল প্যান্ডেল সমঝোতা চুক্তির খসড়া দেখতে চায় ইসরায়েল, প্রত্যাখান যুক্তরাষ্ট্রের এআই প্রযুক্তির ব্যাপক প্রসারে চাকরির বাজারে পতন, ১২ হাজার ডিগ্রি বাতিল চীনে শাপলা হত্যাকাণ্ডে নিজেদের দায় অস্বীকার করল মোজাম্মেল হক বাবু ও ফারজানা রূপা সিলেটে হাম ও নিউমোনিয়ায় ৩ শিশুর মৃত্যু সিলেটে পৌঁছেছেন প্রধানমন্ত্রী, শ্রীমঙ্গলের পথে যাত্রা স্বপ্নে জীবিত দেখে মৃত্যুর ১৮ দিন পর কবর খনন, এলাকাজুড়ে চাঞ্চল্য ‘দলীয় সংকীর্ণতার ঊর্ধ্বে উঠে ইনসাফভিত্তিক নেতৃত্ব গড়ার সময় এখনই’ বাংলাদেশের সঙ্গে সম্পর্ক আরও জোরদার করতে আগ্রহী জার্মানি  ‘ডিএনসিসি’র হিফজুল কুরআন প্রতিযোগিতা: আয়োজক ও প্রতিনিধিদের মতবিনিময় সভা অনুষ্ঠিত

কারওয়ান বাজারে মাদকবিরোধী অভিযানে ২৫ জন আটক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: রাজধানীর কারওয়ান বাজারের কাঠপট্টি এবং শুঁটকিপট্টি এলাকায় অভিযান চালিয়ে মাদকসংশ্লিষ্টতার অভিযোগে ২৫ জনকে আটক করেছে র‍্যাব। গতকাল শুক্রবার রাতে র‍্যাব-২-এই অভিযান পরিচালনা করে।

র‍্যাব-২-এর পরিচালক লেফটেন্যান্ট কর্নেল খন্দকার সাইফুল আলম বলেন, আটক ব্যক্তিরা কেউ খুচরা মাদক কারবারি, আবার কেউ মাদকসেবী। তাদের মধ্যে ১৪ জন পুরুষ ও ১১ জন নারী রয়েছেন। প্রাথমিকভাবে তাদের বিস্তারিত পরিচয় জানা সম্ভব হয়নি।

তিনি বলেন, শুধু এই এলাকায়ই নয়, ঢাকার বিভিন্ন অলিগলিতে খুচরা মাদক কারবারি ও মাদকসেবীদের দৌরাত্ম্য বেড়েছে। চলমান মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে বিভিন্ন এলাকায় নজরদারি করা হচ্ছে। খুচরা মাদক কারবারিদের যারা আশ্রয়-প্রশ্রয় দেন, তাদের চিহ্নিত করে আইনের আওতায় আনা হবে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ