বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬ ।। ২৬ ফাল্গুন ১৪৩২ ।। ২৩ রমজান ১৪৪৭

শিরোনাম :
হরমুজ প্রণালী দিয়ে এক লিটার তেলও বের হতে দেব না: ইরান জ্বালানি সংকট মোকাবিলায় বেতন ও কর্মদিবস কমাল পাকিস্তান আইজিপির সঙ্গে এফবিআই প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ ‘ইরানে আমেরিকা ও ইসরাইলের হামলায় বিশ্ব শান্তি হুমকির মুখে’ যে কারণে কওমি মাদরাসা আপনার জাকাত ও দানের বেশি হকদার যুব সংগঠক আমিনুল ইসলাম সাদীকে জাতীয় পদকে ভূষিত করার দাবি ‘নিরাপদ অভিবাসনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন আলেমরা’ নানুপুর মাদরাসায় ৪০ দিনের ইতেকাফে প্রায় তিন হাজার মুসল্লি শুরু হচ্ছে পরিচ্ছন্নতা অভিযান, দেশবাসীকে সচেতন হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর টেকনাফে কওমি পড়ুয়া আব্দুল্লাহ সাঈদের ধারাবাহিক সাফল্য

খুলনায় এক‌দিনে সর্বোচ্চ ১৩২২ শনাক্ত, মৃত্যু ২৩

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: খুলনা বিভাগে করোনা ভাইরাস ভয়াবহ রূপ নিচ্ছে। প্রতিদিনই বাড়ছে সংক্রমণ। এই ভাইরাসে দৈনিক রেকর্ড রোগী শনাক্ত হয়েছে, বেড়েছে মৃতের সংখ্যা।

গত ২৪ ঘণ্টায় খুলনা বিভাগে করোনা আক্রান্ত আরও ২৩ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে বিভাগে নতুন করে শনাক্ত হয়েছে এক হাজার ৩২২ জন, যা এখন পর্যন্ত সর্বোচ্চ শনাক্ত। এর আগে ১৮ জুন সর্বোচ্চ ১ হাজার ৩৩ জনের করোনা শনাক্ত হয়। মোট সংক্রমণ ৫০ হাজার ছাড়িয়েছে।

শুক্রবার দুপুরে বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক রাশেদা সুলতানা এ সব তথ্য নিশ্চিত করেছেন।

বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের দপ্তর সূত্রে জানা গেছে, গত ২৪ ঘণ্টায় বিভাগের মধ্যে কুষ্টিয়ার সর্বোচ্চ ৭ জন, খুলনার ৫ জন, যশোরের ৫ জন, ঝিনাইদহের ২ জন এবং চুয়াডাঙ্গা, সাতক্ষীরা, বাগেরহাট ও মেহেরপুরে একজন করে মারা গেছেন।

খুলনা বিভাগের মধ্যে প্রথম করোনা রোগী শনাক্ত হয় চুয়াডাঙ্গায় গত বছরের ১৯ মার্চ। করোনা সংক্রমণের শুরু থেকে শুক্রবার সকাল পর্যন্ত বিভাগের ১০ জেলায় মোট শনাক্ত হয়েছে ৫০ হাজার ১১৭ জন। মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৯৩৯ জনে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ