বুধবার, ১৭ জুন ২০২৬ ।। ৩ আষাঢ় ১৪৩৩ ।। ২ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
প্রধানমন্ত্রী শ্রীমঙ্গলে পৌঁছানোর আগেই ভেঙে পড়ল প্যান্ডেল সমঝোতা চুক্তির খসড়া দেখতে চায় ইসরায়েল, প্রত্যাখান যুক্তরাষ্ট্রের এআই প্রযুক্তির ব্যাপক প্রসারে চাকরির বাজারে পতন, ১২ হাজার ডিগ্রি বাতিল চীনে শাপলা হত্যাকাণ্ডে নিজেদের দায় অস্বীকার করল মোজাম্মেল হক বাবু ও ফারজানা রূপা সিলেটে হাম ও নিউমোনিয়ায় ৩ শিশুর মৃত্যু সিলেটে পৌঁছেছেন প্রধানমন্ত্রী, শ্রীমঙ্গলের পথে যাত্রা স্বপ্নে জীবিত দেখে মৃত্যুর ১৮ দিন পর কবর খনন, এলাকাজুড়ে চাঞ্চল্য ‘দলীয় সংকীর্ণতার ঊর্ধ্বে উঠে ইনসাফভিত্তিক নেতৃত্ব গড়ার সময় এখনই’ বাংলাদেশের সঙ্গে সম্পর্ক আরও জোরদার করতে আগ্রহী জার্মানি  ‘ডিএনসিসি’র হিফজুল কুরআন প্রতিযোগিতা: আয়োজক ও প্রতিনিধিদের মতবিনিময় সভা অনুষ্ঠিত

আগস্টেও দেশে আসছে না ভারতের টিকা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র অরিন্দম বাগচী জানিয়েছেন, আগামী আগস্ট মাসের প্রথম সপ্তাহে বাংলাদেশে করোনার টিকা পাঠাতে পারবে না ভারত।

বৃহস্পতিবার (২৪ জুন) দিল্লিতে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান।

অরিন্দম বাগচী বলেন, ভারতের টিকা রপ্তানি নীতি সব সময় স্পষ্ট ও ধারাবাহিক। বিদেশে আমরা টিকা পাঠাতে পারব কি না, তা দুটো বিষয়ের ওপর নির্ভরশীল। ভারত কত পরিমাণ টিকা পাওয়া যাচ্ছে আর দেশের ভেতরে টিকাকরণ কর্মসূচির জন্য কত টিকা লাগছে তার ওপর নির্ভর করবে।

তিনি বলেন, ভারতে ২১ জুন থেকে নতুন উদ্যমে টিকাকরণ কর্মসূচি শুরু হয়েছে এবং সেখানে যত বেশি সম্ভব ‘মেইড ইন ইন্ডিয়া’ বা ভারতে তৈরি ভ্যাকসিনের জোগান নিশ্চিত করাটাই আমাদের অগ্রাধিকার।

২০ জুন ভারত থেকে টিকা আনার বিষয়ে আশাবাদ ব্যক্ত করেছিলেন পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন। তিনি জানিয়েছিলেন পররাষ্ট্র চলতি বছরের অক্টোবরের পর ভারত থেকে টিকা পাবার আশা করছে বাংলাদেশ।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ