বুধবার, ১৭ জুন ২০২৬ ।। ৩ আষাঢ় ১৪৩৩ ।। ২ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
প্রধানমন্ত্রী শ্রীমঙ্গলে পৌঁছানোর আগেই ভেঙে পড়ল প্যান্ডেল সমঝোতা চুক্তির খসড়া দেখতে চায় ইসরায়েল, প্রত্যাখান যুক্তরাষ্ট্রের এআই প্রযুক্তির ব্যাপক প্রসারে চাকরির বাজারে পতন, ১২ হাজার ডিগ্রি বাতিল চীনে শাপলা হত্যাকাণ্ডে নিজেদের দায় অস্বীকার করল মোজাম্মেল হক বাবু ও ফারজানা রূপা সিলেটে হাম ও নিউমোনিয়ায় ৩ শিশুর মৃত্যু সিলেটে পৌঁছেছেন প্রধানমন্ত্রী, শ্রীমঙ্গলের পথে যাত্রা স্বপ্নে জীবিত দেখে মৃত্যুর ১৮ দিন পর কবর খনন, এলাকাজুড়ে চাঞ্চল্য ‘দলীয় সংকীর্ণতার ঊর্ধ্বে উঠে ইনসাফভিত্তিক নেতৃত্ব গড়ার সময় এখনই’ বাংলাদেশের সঙ্গে সম্পর্ক আরও জোরদার করতে আগ্রহী জার্মানি  ‘ডিএনসিসি’র হিফজুল কুরআন প্রতিযোগিতা: আয়োজক ও প্রতিনিধিদের মতবিনিময় সভা অনুষ্ঠিত

‘অতিদ্রুত যানজট ও জলাবদ্ধতা থেকে রাজধানীবাসীকে মুক্তি দিতে হবে’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: অধ্যক্ষ হাফেজ মাওলানা শেখ ফজলে বারী মাসউদ বলেন, সারা বিশ্বের মধ্যে বসবাসের অযোগ্য শহরের তালিকায় অন্যতম রাজধানী ঢাকা। এই অসম্মানসূচক অর্জন থেকে বেরিয়ে এসে ঢাকাকে বসবাসযোগ্য করে গড়ে তুলতে দরকার দূর্নীতিমুক্ত ও টেকসই সমাধানের প্রতি আন্তরিক হওয়া।

‘রাজধানীর সড়ক ও যোগাযোগ ব্যবস্থা উন্নয়নের জন্য মেট্রোরেল, ফ্লাইওভার, ফুটওভারব্রীজ সহ বেশ কিছু কাজ শুরু হয়েছে অনেক আগে। তবে শেষ যে কবে হবে নাকি আদৌ শেষ হবে কিনা এ নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে জনমনে। জনগণের দূর্ভোগ লাঘবে সরকার ও সংশ্লিষ্টদেরকে অতিদ্রুত ব্যবস্থা নিয়ে রাজধানীবাসীকে যানজট ও জলাবদ্ধতা থেকে মুক্তি দিতে হবে।’

শুক্রবার (২৫ জুন) ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর উত্তরের নগর দায়িত্বশীল ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দের সাথে আলোচনা সভায় ইসলামী আন্দোলন বাংলাদেশের সহকারী মহাসচিব ও ঢাকা মহানগর উত্তর সভাপতি অধ্যক্ষ হাফেজ মাওলানা শেখ ফজলে বারী মাসউদ এসব কথা গুলো বলেন।

তিনি আরও বলেন, নগরবাসীর দূর্ভোগ লাঘবে দরকার বাস্তব সম্মত স্থায়ী ও টেকসই উন্নয়ন পরিকল্পনার বাস্তবায়ন। দুই দিন পর পর রাস্তার খোড়াখুড়িতে নগরবাসী আজ চরম বিরক্ত। কর্তৃপক্ষের যোগ্যতা ও দক্ষতা নিয়ে চরমভাবে সন্দেহের অবকাশ তৈরি হয়েছে।

‘উন্নয়নমূলক কাজ গুলোকে দীর্ঘায়িত করলে সংশ্লিষ্ট প্রকৌশলী, সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের দুর্নীতিগ্রস্থ ব্যক্তি ও সরকারের ছত্রছায়ায় বেড়ে উঠা চাঁদাবাজদের পকেটে শতশত কোটি টাকা ঢুকে। এতে ব্যক্তি অঢেল সম্পদের মালিক হয়, মাঝখানে আমরা নগরবাসীরা অসহায়ের মত ভোগান্তি সহ্য করতেই থাকি। আর কোনও টালবাহানা না করে দয়া করে ঢাকাকে বসবাসযোগ্য নগরী হিসেবে গড়ে তুলতে প্রয়োজনীয় পদক্ষেপ নিন।’

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ