বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬ ।। ২৬ ফাল্গুন ১৪৩২ ।। ২৩ রমজান ১৪৪৭

শিরোনাম :
হরমুজ প্রণালী দিয়ে এক লিটার তেলও বের হতে দেব না: ইরান জ্বালানি সংকট মোকাবিলায় বেতন ও কর্মদিবস কমাল পাকিস্তান আইজিপির সঙ্গে এফবিআই প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ ‘ইরানে আমেরিকা ও ইসরাইলের হামলায় বিশ্ব শান্তি হুমকির মুখে’ যে কারণে কওমি মাদরাসা আপনার জাকাত ও দানের বেশি হকদার যুব সংগঠক আমিনুল ইসলাম সাদীকে জাতীয় পদকে ভূষিত করার দাবি ‘নিরাপদ অভিবাসনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন আলেমরা’ নানুপুর মাদরাসায় ৪০ দিনের ইতেকাফে প্রায় তিন হাজার মুসল্লি শুরু হচ্ছে পরিচ্ছন্নতা অভিযান, দেশবাসীকে সচেতন হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর টেকনাফে কওমি পড়ুয়া আব্দুল্লাহ সাঈদের ধারাবাহিক সাফল্য

সিলেট-৩ আসনের উপনির্বাচনে লড়বেন চার প্রার্থী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: সিলেট-৩ আসনের উপনির্বাচনে যাচাই-বাছাইয়ে চারজন প্রার্থী চূড়ান্ত হয়েছেন। শেষদিন পর্যন্ত কেউ মনোনয়ন প্রত্যাহার করেননি। শুক্রবার (২৫ জুন) প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ হবে।

বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ও সিলেট-৩ আসনে উপনির্বাচনের রিটার্নিং কর্মকর্তা মুহা. ইসরাইল হোসেন।

গত ১১ মার্চ করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে সিলেট-৩ আসনের সংসদ সদস্য মাহমুদ উস সামাদ চৌধুরীর মৃত্যু হয়। দক্ষিণ সুরমা, ফেঞ্চুগঞ্জ ও বালাগঞ্জ উপজেলা নিয়ে গঠিত সিলেট-৩ আসনে উপনির্বাচনের তফসিল ঘোষণা হয় ২ জুন। আগামী ২৮ জুলাই এই আসনে উপনির্বাচন অনুষ্ঠিত হবে।

সিলেট-৩ আসনে উপনির্বাচনে প্রার্থী হয়েছেন, আওয়ামী লীগ মনোনীত হাবিবুর রহমান হাবিব, জাতীয় পার্টি প্রার্থী আতিকুর রহমান আতিক, বাংলাদেশ কংগ্রেসের প্রার্থী জুনায়েদ মুহাম্মদ মিয়া ও স্বতন্ত্র প্রার্থী সাবেক সংসদ সদস্য শফি আহমেদ চৌধুরী।

এছাড়া আরও দুই স্বতন্ত্র প্রার্থী ফাহমিদা রহমান লুমা ও শেখ জাহেদুর রহমান মাসুমের মনোনয়ন পত্র অবৈধ ঘোষণা করেছে নির্বাচন কমিশন। তারা নির্বাচন কমিশনে আপিল করলেও শেষ পর্যন্ত তা টিকেনি।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ