শনিবার, ১৫ আগস্ট ২০২৬ ।। ৩১ শ্রাবণ ১৪৩৩ ।। ২ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
মহিলা মাদ্রাসায় বোমা বিস্ফোরণ, ৫ শিক্ষার্থী আহত নিউরোসায়েন্সেস হাসপাতালের নতুন ভবন উদ্বোধন ইন্দোনেশিয়ায় ৭.৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, নিহত ২ রিজভীর স্বাক্ষর জাল করে ভুয়া বিজ্ঞপ্তি, নেতাকর্মীদের সতর্ক করল বিএনপি রাজধানীতে ‘বযমে নাতে মুস্তফা (সা.)’ অনুষ্ঠিত দেশপ্রেম দেখাতে শব্দ চয়নে সতর্ক বার্তা মুফতি শামাইল নদভীর ‘কওমি সনদের স্বীকৃতি শুধু কাগজে নয়, পূর্ণাঙ্গভাবে বাস্তবায়ন করতে হবে’ ময়মনসিংহে ইত্তেফাকুল মাদারিসিল কওমীয়্যাহর উদ্যোগে শিক্ষক প্রশিক্ষণ কর্মশালা সোমবার জাতীয় উলামা-মাশায়েখ সম্মেলন আজ কক্সবাজারের আবাসিক হোটেল থেকে পুলিশের ঝুলন্ত লাশ উদ্ধার 

আয় না করা পর্যন্ত ছেলের দায়িত্ব নিতে হবে বাবাকেই: দিল্লি হাইকোর্ট

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: ১৮ বছর পেরিয়ে গিয়ে সাবালক হলেও বাবার দায়িত্ব শেষ নয়। মঙ্গলবার একটি মামলার শুনানিতে দিল্লি হাইকোর্টের তরফে জানান হয়, ছেলেরা ১৮ পেরিয়ে যাওয়া মানেই বাবার দায়িত্ব শেষ এমনটা নয়৷ পড়াশুনো ও অন্যান্য খরচের বোঝা কেবল মায়ের উপরেও পড়তে পারে না।

একটি বিবাহবিচ্ছেদের মামলার শুনানিতে দিল্লির আদালত বলে, ছেলের ১৮ বছর হলেই বাবারা সরে আসতে পারবেন না। যতক্ষণ ছেলে স্নাতক স্তর শেষ করে কিছু রোজগার না করছে ততদিন বাবাদেরও দায়িত্ব থাকবে।

জানা গিয়েছে, সেই রায়ে ওই মহিলাকে মাসিক ১৫ হাজার টাকাও দেওয়ার নির্দেশ দেওয়া হয়। যাতে তার ছেলের পড়াশুনোর খরচ-সহ সামগ্রিক খরচ চালাতে পারেন মহিলা। আদালতের সাফ বক্তব্য, মায়ের একার হাতে সন্তানের খরচের বোঝা বহন করা অযৌক্তিক। স্বামীরা যদি কন্যার জন্য খরচ দিতে পারে তাহলে ছেলের ক্ষেত্রেও সেই আইন থাকবে। অর্থাৎ, একই নিয়ম বলবৎ থাকবে।

সংবাদসংস্থা পিটিআইকে বিচারপতি সুব্রহ্মণ্য প্রসাদ বলেন, ছেলে ১৮ বছর পেরিয়ে গিয়েছে কিন্তু স্নাতক শেষ করেনি, চাকরিও পায়নি- এই অবস্থায় একজন মহিলাকেই ছেলের যাবতীয় খরচ টানতে হত৷ ফ্যামিলি কোর্ট এই ধারণার সঙ্গে একমত নয়৷ বাবারও কিছু দায়িত্ব থাকে। মহিলা যদি কর্মরতও হন তাহলেও মাসিক বেতন যথেষ্ট নয় ছেলেকে বড় করে তোলার জন্য। তবে এই বড়ো রায় নিঃসন্দেহে তাৎপর্যপূর্ণ তা বলাই বাহুল্য। সূত্র: এনবি নিউজ ইন্ডিয়া

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ