বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬ ।। ২৬ ফাল্গুন ১৪৩২ ।। ২৩ রমজান ১৪৪৭

শিরোনাম :
হরমুজ প্রণালী দিয়ে এক লিটার তেলও বের হতে দেব না: ইরান জ্বালানি সংকট মোকাবিলায় বেতন ও কর্মদিবস কমাল পাকিস্তান আইজিপির সঙ্গে এফবিআই প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ ‘ইরানে আমেরিকা ও ইসরাইলের হামলায় বিশ্ব শান্তি হুমকির মুখে’ যে কারণে কওমি মাদরাসা আপনার জাকাত ও দানের বেশি হকদার যুব সংগঠক আমিনুল ইসলাম সাদীকে জাতীয় পদকে ভূষিত করার দাবি ‘নিরাপদ অভিবাসনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন আলেমরা’ নানুপুর মাদরাসায় ৪০ দিনের ইতেকাফে প্রায় তিন হাজার মুসল্লি শুরু হচ্ছে পরিচ্ছন্নতা অভিযান, দেশবাসীকে সচেতন হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর টেকনাফে কওমি পড়ুয়া আব্দুল্লাহ সাঈদের ধারাবাহিক সাফল্য

খুলনায় আরও ১৩ জনের মৃত্যু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে খুলনায় আরও ১৩ জনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার সকাল থেকে বুধবার সকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় তাদের মৃত্যু হয়।

খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের আরএমও ডা. সুভাষ রঞ্জন, গাজী মেডিকেল কলেজ হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ডা. গাজী মিজান ও খুলনা আড়াইশ শয্যা জেনারেল হাসপাতালের ডা. রাশেদ এ তথ্য নিশ্চিত করেছেন।

তারা বলেন, মৃতদের মধ্যে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ছয়, বেসরকারি গাজী মেডিকেল কলেজ হাসপাতালে ছয় ও খুলনা আড়াইশ শয্যা জেনারেল হাসপাতালের একজন রয়েছেন।

খুমেকে যাদের মৃত্যু হয়, তারা হলেন, বাগেরহাটের আফজাল শেখ (৬২), নড়াইলের নির্মল কান্তি সাহা (৭৯), যশোরের ভানু বেগম (৬০), খুলনার মো. সোহরাব শেখ (৬৮), সামসুর আলম (৫৮) ও আনোয়ারা (৫৮)।

গাজী মেডিকেলে মৃতরা হলেন, খুলনার মনিরুল ইসলাম (৬২), জালাল আহমেদ (৬৫), শামসুল হক (৪৫), মাহবুবুর রহমান (৯৫) ও যশোরের জাকির হোসেন (২৯)। এছাড়া আড়াইশ শয্যা জেনারেল হাসপাতালে খুলনার হোসনে আরা (৬০) মারা গেছেন।

এদিকে গত ২৪ ঘণ্টায় খুলনায় নমুনা পরীক্ষা হয়েছে ৭৭১ জন, আক্রান্ত হয়েছেন ৩০৫ জন। এ জেলায় আক্রান্তের হার ৩৯ শতাংশ।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ