বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬ ।। ২৬ ফাল্গুন ১৪৩২ ।। ২৩ রমজান ১৪৪৭

শিরোনাম :
হরমুজ প্রণালী দিয়ে এক লিটার তেলও বের হতে দেব না: ইরান জ্বালানি সংকট মোকাবিলায় বেতন ও কর্মদিবস কমাল পাকিস্তান আইজিপির সঙ্গে এফবিআই প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ ‘ইরানে আমেরিকা ও ইসরাইলের হামলায় বিশ্ব শান্তি হুমকির মুখে’ যে কারণে কওমি মাদরাসা আপনার জাকাত ও দানের বেশি হকদার যুব সংগঠক আমিনুল ইসলাম সাদীকে জাতীয় পদকে ভূষিত করার দাবি ‘নিরাপদ অভিবাসনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন আলেমরা’ নানুপুর মাদরাসায় ৪০ দিনের ইতেকাফে প্রায় তিন হাজার মুসল্লি শুরু হচ্ছে পরিচ্ছন্নতা অভিযান, দেশবাসীকে সচেতন হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর টেকনাফে কওমি পড়ুয়া আব্দুল্লাহ সাঈদের ধারাবাহিক সাফল্য

কক্সবাজারের হোটেল-মোটেল খুলছে ২৪ জুন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: স্বাস্থ্যবিধি মেনে সীমিত পরিসরে ২৪ জুন (বৃহস্পতিবার) থেকে খোলা হচ্ছে কক্সবাজারের হোটেল-মোটেল ও গেস্ট হাউস। তবে পর্যটনকেন্দ্র যথারীতি বন্ধ থাকবে।

সোমবার (২১ জুন) বিকেলে জেলা প্রশাসন থেকে এ সিদ্ধান্ত জানানো হয়।

অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আবু সুফিয়ান এ তথ্য নিশ্চিত করে জানান, পর্যটন সংশ্লিষ্ট মানুষের দাবির পরিপ্রেক্ষিতে শর্তসাপেক্ষে হোটেল মোটেল ও গেস্ট হাউস খুলে দেয়া হচ্ছে। তবে স্বাস্থ্যবিধি বাস্তবায়নে গঠন করা হয়েছে একটি মনিটরিং কমিটি।

এই কমিটি এরই মধ্যে হোটেল-মোটেল কর্তৃপক্ষকে বিশেষ দিক নির্দেশনা দিয়েছে। দিক নির্দেশনা বাস্তবায়নে ব্যত্যয় ঘটলে মনিটরিং কমিটি আবারও সব বন্ধ করে দেবে বলে হুঁশিয়ারি দেয়া হয়েছে।

অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আমিন আল পারভেজ বলেন, করোনা সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় কক্সবাজারের পর্যটন সেক্টর বন্ধ করে দেয়া হয়েছিল। এখন সার্বিক পরিস্থিতি বিশ্লেষণ করে শর্ত সাপেক্ষে সীমিত পরিসরে খুলে দেয়া হচ্ছে হোটেল মোটেল ও গেস্ট হাউস।

তিনি বলেন, স্বাস্থ্যবিধি নিশ্চিতে শর্তগুলো হলো, ৫০ ভাগ কক্ষ বুকিং, রুম সার্ভিস ছাড়া রেস্টুরেন্ট বন্ধ এবং জরুরি প্রয়োজন ছাড়া কাউকে কক্ষ ভাড়া দেয়া যাবে না। এছাড়া বন্ধ থাকবে সুইমিংপুল।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ