বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬ ।। ২৬ ফাল্গুন ১৪৩২ ।। ২৩ রমজান ১৪৪৭

শিরোনাম :
হরমুজ প্রণালী দিয়ে এক লিটার তেলও বের হতে দেব না: ইরান জ্বালানি সংকট মোকাবিলায় বেতন ও কর্মদিবস কমাল পাকিস্তান আইজিপির সঙ্গে এফবিআই প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ ‘ইরানে আমেরিকা ও ইসরাইলের হামলায় বিশ্ব শান্তি হুমকির মুখে’ যে কারণে কওমি মাদরাসা আপনার জাকাত ও দানের বেশি হকদার যুব সংগঠক আমিনুল ইসলাম সাদীকে জাতীয় পদকে ভূষিত করার দাবি ‘নিরাপদ অভিবাসনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন আলেমরা’ নানুপুর মাদরাসায় ৪০ দিনের ইতেকাফে প্রায় তিন হাজার মুসল্লি শুরু হচ্ছে পরিচ্ছন্নতা অভিযান, দেশবাসীকে সচেতন হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর টেকনাফে কওমি পড়ুয়া আব্দুল্লাহ সাঈদের ধারাবাহিক সাফল্য

রামেক করোনা ইউনিটে আরও ১৩ জনের মৃত্যু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: রাজশাহীতে গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত ও উপসর্গ নিয়ে ১৩ জনের মৃত্যু হয়েছে। তারা সবাই রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

সোমবার (২১ জুন) রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী বিষয়টি নিশ্চিত করেছেন।

রোববার সকাল ৯টা থেকে সোমবার সকাল ৯টার মধ্যে হাসপাতালের করোনা ইউনিটে মারা যান তারা। এদের মধ্য চাঁপাইনবাবগঞ্জের ছয়জন, রাজশাহীর তিনজন, নাটোরের তিনজন ও নওগাঁর একজন বাসিন্দা রয়েছেন।

রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল সূত্র জানিয়েছে, মৃতদের মধ্য ছয়জন মারা গেছেন করোনা পজিটিভ হয়ে, বাকি ছয়জনের ছিল উপসর্গ। করোনা নেগেটিভ হয়েও মারা গেছেন একজন।

হসপাতালটিতে গেল ২৪ ঘণ্টায় নতুন করে করোনায় আক্রান্ত হয়ে ভর্তি হয়েছেন ৬২ জন। এ নিয়ে হাসপাতালের করোনার জন্য নির্ধারিত ৩০৯ শয্যার বিপরীতে ভর্তি হয়ে চিকিৎসা নিচ্ছেন ৪০২ জন। আর ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন মাত্র ৩৪ জন।

হাসপাতালের দুটি আরটি-পিসিআর ল্যাবে গেল ২৪ ঘণ্টায় ৪৭৭ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে, যাদের মধ্য করোনায় আক্রান্ত পাওয়া গেছে ২০৬ জন; যার শতকরা ৪৩ দশমিক ১৯ শতাংশ।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ