বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬ ।। ২৬ ফাল্গুন ১৪৩২ ।। ২৩ রমজান ১৪৪৭

শিরোনাম :
হরমুজ প্রণালী দিয়ে এক লিটার তেলও বের হতে দেব না: ইরান জ্বালানি সংকট মোকাবিলায় বেতন ও কর্মদিবস কমাল পাকিস্তান আইজিপির সঙ্গে এফবিআই প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ ‘ইরানে আমেরিকা ও ইসরাইলের হামলায় বিশ্ব শান্তি হুমকির মুখে’ যে কারণে কওমি মাদরাসা আপনার জাকাত ও দানের বেশি হকদার যুব সংগঠক আমিনুল ইসলাম সাদীকে জাতীয় পদকে ভূষিত করার দাবি ‘নিরাপদ অভিবাসনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন আলেমরা’ নানুপুর মাদরাসায় ৪০ দিনের ইতেকাফে প্রায় তিন হাজার মুসল্লি শুরু হচ্ছে পরিচ্ছন্নতা অভিযান, দেশবাসীকে সচেতন হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর টেকনাফে কওমি পড়ুয়া আব্দুল্লাহ সাঈদের ধারাবাহিক সাফল্য

মিরসরাইয়ে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে চাচা-ভাতিজার মৃত্যু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্পনগরের মিরসরাই ইকোনোমিক জোন এলাকায় একটি মোটরসাইকেল নিয়নন্ত্রণ হারিয়ে বিদ্যুৎ খুঁটির সাথে ধাক্কা লেগে আরোহী চাচা-ভাতিজার মৃত্যু হয়েছে।

রোববার (২০ জুন) সন্ধ্যায় এই দুর্ঘটনা ঘটে। এই ঘটনায় আহত হয়েছেন আরও একজন।

নিহতরা হলেন- উপজেলার মিঠানালা ইউনিয়নের ৩নং ওয়ার্ডের মধ্যম মিঠানালা গ্রামের মেহের আলী ভূঁইয়া বাড়ির মোহাম্মদ আলী জিনুর ছেলে জাবেদ হোসেন (২৮) ও একই বাড়ির তছলিম হোসেনের ছেলে নাজমুল হোসেন (১৫)। আহত হয়েছেন মো. দিদার হোসেন। তারা তিনজনই মোটরসাইকেলের আরোহী ছিলেন।

নিহতের স্বজন মুহা. আলাউদ্দিন বলেন, রোববার বিকেলে পরিবারের সবাই মিলে মিরসরাইয়ের বঙ্গবন্ধু শিল্পজোন এলাকায় ঘুরতে যান। সেখান থেকে ফেরার পথে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে বিদ্যুতের খুটির সাথে ধাক্কা লাগে। সেখান থেকে স্থানীয়দের সহযোগিতায় তাদের উদ্ধার করে মিরসরাই পৌর সদরে অবস্থিত মাতৃকা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে প্রাথমিক চিকিৎসা শেষে সেখান থেকে তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নিয়ে গিলে সেখানে জাবেদ হোসেন ও নাজমুল হোসেনকে মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক। আহত মুহা. দিদার চমেকে চিকিৎসাধীন অবস্থায় আছেন।

উপজেলার মিঠানালা ইউনিয়নের ৩নং ওয়ার্ডের ইউপি সদস্য মোশাররফ হোসেন দুলাল সড়ক দুর্ঘটনায় হতাহতের বিষয়টি নিশ্চিত করেছেন।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ