বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬ ।। ২৬ ফাল্গুন ১৪৩২ ।। ২৩ রমজান ১৪৪৭

শিরোনাম :
হরমুজ প্রণালী দিয়ে এক লিটার তেলও বের হতে দেব না: ইরান জ্বালানি সংকট মোকাবিলায় বেতন ও কর্মদিবস কমাল পাকিস্তান আইজিপির সঙ্গে এফবিআই প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ ‘ইরানে আমেরিকা ও ইসরাইলের হামলায় বিশ্ব শান্তি হুমকির মুখে’ যে কারণে কওমি মাদরাসা আপনার জাকাত ও দানের বেশি হকদার যুব সংগঠক আমিনুল ইসলাম সাদীকে জাতীয় পদকে ভূষিত করার দাবি ‘নিরাপদ অভিবাসনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন আলেমরা’ নানুপুর মাদরাসায় ৪০ দিনের ইতেকাফে প্রায় তিন হাজার মুসল্লি শুরু হচ্ছে পরিচ্ছন্নতা অভিযান, দেশবাসীকে সচেতন হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর টেকনাফে কওমি পড়ুয়া আব্দুল্লাহ সাঈদের ধারাবাহিক সাফল্য

নোয়াখালীতে আরও ১০৪ জনের করোনা শনাক্ত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: নোয়াখালীতে গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ১০৪ জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। শনাক্তের হার ২৩ দশমিক ৪২ শতাংশ। এ নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ১০ হাজার ২৬৭ জনে। যার মধ্যে মারা গেছেন ১২৯জন।

সোমবার সকালে তথ্যগুলো নিশ্চিত করেছেন জেলা সিভিল সার্জন ডা. মাসুম ইফতেখার।

তিনি জানান, গত ২৪ ঘণ্টায় জেলার তিনটি পিসিআর ল্যাবে ৪৪৪টি নমুনা পরীক্ষা করা হয়েছে। যার মধ্যে সদরে ৫১, হাতিয়ায় ১, বেগমগঞ্জে ২৩, সোনাইমুড়ীতে ৩, চাটখিলে ৩, সেনবাগে ৩, কোম্পানীগঞ্জে ৯ ও কবিরহাট উপজেলার ১১জন রোগী রয়েছে। জেলায় মোট সুস্থ হয়েছেন ৭হাজার ২১২ জন। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার শতকরা ৭০ দশমিক ২৪। আইসোলেশনে রয়েছেন ২৯২৬ জন। শহীদ ভুলু স্টেডিয়ামের অস্থায়ী কোভিড হাসপাতালে ভর্তি আছেন ৬৪জন রোগী।

এদিকে নোয়াখালী পৌরসভা ও ৬টি ইউনিয়নে চলমান লকডাউন কার্যক্রম বাস্তবায়নে নিয়মিত অভিযান চালাচ্ছে ভ্রাম্যমাণ আদালত। শহরের গুরুত্বপূর্ণস্থানে বসানো হয়েছে পুলিশের চেক পোস্ট।

রোববার সকাল থেকে রাত পর্যন্ত লকডাউনকৃত এলাকায় অভিযান চালিয়ে স্বাস্থ্যবিধি না মানায় ১৪টি মামলায় ১১৭০০ টাকা অর্থদ- করা হয়েছে। নোয়াখালী পৌরসভায় কঠোরভাবে চলছে লকডাউন। বিভিন্ন স্থানে প্রশাসনের তৎপরতা লক্ষ্য করা গেছে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ