বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬ ।। ১ আশ্বিন ১৪৩৩ ।। ৫ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
মাদরাসায় অনাকাঙ্ক্ষিত ঘটনা প্রতিরোধে কী বলছেন চিন্তাশীল আলেমরা পশ্চিমবঙ্গে ‘ইনশাআল্লাহ’, ‘জাজাকাল্লাহ’ বলে বিপাকে পুলিশ কর্মকর্তা কুমিল্লা আইনজীবী সমিতিতে ইসলামী আইনজীবী পরিষদের মতবিনিময় চামড়া শিল্পে ইতালির বিনিয়োগ ও অংশীদারত্ব বাড়ানোর উদ্যোগ পশ্চিমবঙ্গে মধ্যরাতে ধরে নিয়ে যাওয়া হচ্ছে বাংলাভাষী মুসলিমদের! হারামাইনের নিরাপত্তা সব রাজনৈতিক বিরোধের ঊর্ধ্বে: পীর সাহেব চরমোনাই মক্কাকে লক্ষ্য করে ড্রোন হামলার চেষ্টায় বাংলাদেশের নিন্দা ফতোয়া ও আত্মশুদ্ধির ময়দানে মুফতি সাঈদ আহমদ রহ. সৌদিতে ১৩০০ বছরের পুরনো মসজিদের সন্ধান, দেয়ালে নবীজির নাম মক্কার নিরাপত্তা ও পবিত্রতার প্রতি হুমকি গ্রহণযোগ্য নয়: জমিয়ত

এ বছর মিনায় ৬ টাওয়ার ও ৭০টি তাবুতে থাকবেন হাজীরা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আব্দুল্লাহ আফফান: চলতি বছর হাজীদের থাকার জন্য মিনায় ৬টি টাওয়ার এবং ৭০টি তাবু বরাদ্দ করেছে সৌদি আরবের হজ ও ওমরা মন্ত্রণালয়। হজযাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে ও করোনা ভাইরাসের বিস্তার এড়াতে সবধরণের সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

হজ ও ওমরাহ জাতীয় কমিশনের সদস্য হানি আল-আমিরির বরাতে আল আরাবিয়া জানিয়েছে, এবছর হাজীদের থাকার জায়গা আগের বছরের তুলনায় বাড়ানো হয়েছে। মিনার টাওয়ারগুলোতে প্রত্যেক হাজীর জন্য ৪.৩৮ বর্গমিটার জায়গা এবং তাবুগুলোতে ৪ বর্গমিটার জায়গা নির্ধারণ করা হয়েছে। তবে বিশেষ প্যাকেজ নেয়া হাজীরা পাবে ৫.৩৩ বর্গমিটার জায়গা।

তাবু ও টাওয়ারে অবস্থান করা হাজীদের চলাচল স্বাভাবিক রাখার জন্য বিশেষ নিরাপত্তা বাহিনী নিয়োগ দেয়া হয়েছে। এই সময়ে হজের আনুষ্ঠানিকতার পাঁচ দিন হাজীদের তাপমাত্রা মাপা হবে।

মক্কা এবং মুজদালিফার মধ্যে হুদুদ হারামের মধ্যে মিনা অবস্থিত। এটি মসজিদে হারামের ৭ কিলোমিটার উত্তর-পূর্বে অবস্থিত। মিনার উত্তর ও দক্ষিণে পাহাড় রয়েছে। এর আয়তন প্রায় ২০ বর্গকি.মি.। মক্কার অভিমুখে জামরায়ে আকাবাহ এবং মুজদালিফাহ অভিমুখে মেহরাছ অবস্থিত।

সূত্র: আল আরাবিয়াহ।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ