শনিবার, ১৫ আগস্ট ২০২৬ ।। ৩১ শ্রাবণ ১৪৩৩ ।। ২ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ইফার নামে ভুয়া নিয়োগ ও অর্থ সহায়তার বিজ্ঞপ্তি, সতর্ক থাকার আহ্বান খেলাফত মজলিস কুমিল্লা উত্তর জেলা শাখার দায়িত্বশীল সভা অনুষ্ঠিত জ্বালানি সংকট থেকে বের হতে সময় লাগবে: বাণিজ্যমন্ত্রী মালিবাগ ট্রাজেডির ২৪ বছর, বিচার না হওয়ায় ইসলামী আন্দোলনের ক্ষোভ বালাগঞ্জে বিকেএমের ওয়ার্ড প্রতিনিধি ও দায়িত্বশীল সম্মেলন অনুষ্ঠিত দেশ গড়ার সংগ্রামে নেতৃত্ব দিয়েছেন খালেদা জিয়া : মির্জা ফখরুল মহিলা মাদ্রাসায় বোমা বিস্ফোরণ, ৫ শিক্ষার্থী আহত নিউরোসায়েন্সেস হাসপাতালের নতুন ভবন উদ্বোধন ইন্দোনেশিয়ায় ৭.৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, নিহত ২ রিজভীর স্বাক্ষর জাল করে ভুয়া বিজ্ঞপ্তি, নেতাকর্মীদের সতর্ক করল বিএনপি

ইরানের নতুন প্রেসিডেন্টকে নিয়ে যা বললেন এরদোগান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আন্তর্জাতিক ডেস্ক: ইরানের নতুন প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসিকে অভিনন্দন জানিয়েছেন তুর্কি প্রেসিডেন্ট রজব  তাইয়েব এরদোগান।

রইসির বিজয়ের পর শুভেচ্ছা জানিয়ে এরদোগান আশা প্রকাশ করেন, রাইসির হাত ধরে তুরস্ক-ইরান সম্পর্ক আরও উন্নতির দিকে যাবে। পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির জন্য করোনাভাইরাস মহামারী শেষ হলে ইরানে তুরস্কের একটি উচ্চপর্যায়ের প্রতিনিধি দলসহ সফর করবেন বলে জানান তিনি।

ইরানের নতুন প্রেসিডেন্টের উদ্দেশে এরদোগান আরও বলেন, আপনার প্রেসিডেন্ট থাকার সময়ে আমাদের দুই দেশের সহযোগিতা আরও সুদৃঢ় হবে বলে আমি বিশ্বাস করি। আপনার সঙ্গে আমি কাজ করতে প্রস্তুত।

এদিকে রাইসিকে শুভেচ্ছা জানিয়েছেন মুসলিম বিশ্বের একমাত্র পরমাণু শক্তিধর দেশ পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। এক টুইট বার্তায় ইমরান খান বলেন, আঞ্চলিক শানি্ত প্রতিষ্ঠায় ইরানের সঙ্গে কাজ করতে চায় পাকিস্তান। ইব্রাহিম রাইসির বিজয়ের পর শুভেচ্ছা জানিয়েছে ফিলিসি্তনের হামাস।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ