শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬ ।। ১১ আশ্বিন ১৪৩৩ ।। ১৫ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
আওয়ামী দোসরদের গ্রেফতার করলে পুরস্কার পাবে পুলিশ: স্বরাষ্ট্রমন্ত্রী চার বিভাগে ভারী বৃষ্টির আভাস, কমবে তাপমাত্রা ফের রিয়াদে হুথি হামলা, ড্রোন ভূপাতিতের দাবি সৌদির বিগত সরকারের টিকা না দেওয়ার খেসারত দিতে হচ্ছে আমাদের: স্বাস্থ্যমন্ত্রী জান্নাতের নেয়ামতের অপূর্ব বর্ণনা দিলেন মসজিদে নববীর খতিব জাতিসংঘ অধিবেশন শেষে দেশের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান ইসরায়েলি কারাগারে বন্দি ফিলিস্তিনি নারী সাংবাদিকের অবস্থা নিয়ে উদ্বেগ কওমি মাদরাসার মানোন্নয়ন ও অপপ্রচার মোকাবিলায় ঢাকায় মুহতামিম সম্মেলন সোমবার উচ্চাকাঙ্ক্ষা মুমিনের ঈমানি চেতনারই অংশ: মসজিদে হারামের খতিব রশীদ আহমদ ফেরদৌসের স্মরণে খেলাফত মজলিসের আলোচনা সভা

রোহিঙ্গা প্রত্যাবাসনের সুপারিশ না করায় হতাশ বাংলাদেশ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: জাতিসংঘ সাধারণ পরিষদে গৃহীত রেজুলেশনে রোহিঙ্গাদের প্রত্যাবাসনে কোনো সুপারিশ বা পদক্ষেপ অন্তর্ভুক্ত না করায় হতাশা প্রকাশ করেছে বাংলাদেশ।

শুক্রবার (১৮ জুন) মিয়ানমার ইস্যুতে জাতিসংঘ সাধারণ পরিষদে একটি প্রস্তাব গ্রহণ করা হয়। এতে রোহিঙ্গাদের নিজ ভূমি রাখাইন থেকে বিতাড়িত করা এবং বাংলাদেশে আশ্রিত রোহিঙ্গাদের প্রত্যাবাসনের বিষয়ে কোনো সুপারিশ বা পদক্ষেপের কথা উল্লেখ করা হয়নি।

এরপরই জাতিসংঘে ঢাকার অবস্থান প্রসঙ্গে বাংলাদেশ স্থায়ী মিশন জানায়, জাতিসংঘের প্রস্তাবটিতে রোহিঙ্গাদের মিয়ানমারে প্রত্যাবাসন ইস্যুতে কোনো সুপারিশ বা পদক্ষেপ অন্তর্ভুক্ত করা হয়নি। নিরাপদ, টেকসই এবং মর্যাদাপূর্ণ প্রত্যাবর্তনের জন্য রাখাইনে অনুকূল পরিবেশ তৈরির প্রয়োজনীয়তার ওপর স্বীকৃতি বা জোর দেওয়া হয়নি। এতে সম্মিলিত উপায়ে রোহিঙ্গা সঙ্কটের মূল কারণগুলো সমাধানের দৃঢ় সংকল্পেরও অভাব রয়েছে।

যেহেতু এ জাতীয় মৌলিক বিষয়গুলো রেজুলেশনে অন্তর্ভুক্ত ছিল না। সুতরাং মিয়ানমারের বিরুদ্ধে জাতিসংঘের প্রস্তাবনায় বিরত থাকার সিদ্ধান্ত নেয় বাংলাদেশ।

জাতিসংঘ সাধারণ পরিষদে রেজুলেশনে মূলত, মিয়ানমারের কাছে অস্ত্র বিক্রি ওপর নিষেধাজ্ঞা, সামরিক জান্তার নির্বাচিত সরকারকে উৎখাত করা, সামরিক জান্তার ক্ষমতা গ্রহণে নিন্দা জানিয়ে প্রস্তাবটি গ্রহণ করা হয়। একইসঙ্গে অং সান সু চিসহ রাজনৈতিক বন্দিদের মুক্তি এবং শান্তিপূর্ণ বিক্ষোভকারীদের ওপর সহিংসতা বন্ধের আহ্বান জানিয়েছে জাতিসংঘ।

‘দ্য সিচুয়েশন ইন মিয়ানমার’ ওই খসড়া প্রস্তাবের পক্ষে ভোট দেয় ১১৯টি দেশ। বাংলাদেশ, ভারতসহ ৩৬টি দেশ ভোট দেওয়া থেকে বিরত থাকে। তবে প্রস্তাবের বিরুদ্ধে একমাত্র বেলারুশ ভোট দেয়।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ