শনিবার, ২৮ নভেম্বর ২০২৬ ।। ১২ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৮ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
আলেমদের জঙ্গি আখ্যা দেওয়া অপশক্তি পালিয়েছে: ধর্ম প্রতিমন্ত্রী শাপলা চত্বর হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী নূরানী বোর্ডের সমাপনী পরীক্ষা কাল, অংশ নিচ্ছে ৬৫ হাজার শিক্ষার্থী পটিয়া মাদরাসার ৮৭তম আন্তর্জাতিক মহাসম্মেলন সম্পন্ন চরমোনাই মাহফিলে পীর সাহেবের হাতে ছাত্র আন্দোলনের বার্ষিক প্রকাশনা এআইয়ের তৈরি ভুয়া তথ্য ছড়ানো সম্পর্কে সতর্ক করলেন বায়তুল মোকাররমের খতিব বাংলাদেশ আক্রান্ত হলে হিন্দুস্তানের নিরাপত্তাও থাকবে না: মাওলানা আজিজুল ইসলাম ইসলামাবাদী  রিমান্ড শেষে কারাগারে মুফতি রুহুল আমিন হেফাজতের আপত্তিতে বন্ধ হলো তাহেরীর মাহফিল রাষ্ট্রের আগে ব্যক্তিজীবনে ইসলাম প্রতিষ্ঠা করতে হবে: শায়খে চরমোনাই

নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার হাসপাতালে ভর্তি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: নির্বাচন কমিশনার মাহবুব তালুকদারকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। শনিবার (১৯ জুন) রাতে তাকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তির পর অক্সিজেন লেভেল কমে যাওয়ায় নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) নেয়া হয়।

পরে অবস্থার উন্নতি হলে রোববার (২০ জুন) বিকেলে তাকে কেবিনে আনা হয়। তার করোনা পরীক্ষার জন্য নমুনা দেয়া হয়েছে, তবে এখনো ফল আসেনি।

আজ রোববার বিকেলে গণমাধ্যমকে এসব তথ্য জানিয়েছেন মাহবুব তালুকদারের একান্ত সচিব মুহাম্মদ এনাম উদ্দীন।

তিনি বলেন, ‘গতকাল রাতে দেখি, স্যারের জ্বরটা হঠাৎ উঠে গেছে। তারপর আমরা স্যারকে রাত সাড়ে ১১টার দিকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে নিয়ে গেলাম। হাসপাতালে ওষুধ দেয়ার পর জ্বর কমে গেছিল। কিন্তু অক্সিজেনের লেভেলটা কম দেখা যাচ্ছিল। এজন্য তাকে আইসিইউতে নেয়া হয়।’

তিনি বলেন, ‘ডাক্তার বললেন যে, উনি এখন ভালো আছেন, আমরা তাকে কেবিনে দিয়ে দিই। তারপর আজ বিকেল সাড়ে ৪টার দিকে তাকে আইসিইউ থেকে কেবিনে আনা হয়েছে।’

এমডব্লিউ/