বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬ ।। ১ আশ্বিন ১৪৩৩ ।। ৬ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
মাদরাসায় অনাকাঙ্ক্ষিত ঘটনা প্রতিরোধে কী বলছেন চিন্তাশীল আলেমরা পশ্চিমবঙ্গে ‘ইনশাআল্লাহ’, ‘জাজাকাল্লাহ’ বলে বিপাকে পুলিশ কর্মকর্তা কুমিল্লা আইনজীবী সমিতিতে ইসলামী আইনজীবী পরিষদের মতবিনিময় চামড়া শিল্পে ইতালির বিনিয়োগ ও অংশীদারত্ব বাড়ানোর উদ্যোগ পশ্চিমবঙ্গে মধ্যরাতে ধরে নিয়ে যাওয়া হচ্ছে বাংলাভাষী মুসলিমদের! হারামাইনের নিরাপত্তা সব রাজনৈতিক বিরোধের ঊর্ধ্বে: পীর সাহেব চরমোনাই মক্কাকে লক্ষ্য করে ড্রোন হামলার চেষ্টায় বাংলাদেশের নিন্দা ফতোয়া ও আত্মশুদ্ধির ময়দানে মুফতি সাঈদ আহমদ রহ. সৌদিতে ১৩০০ বছরের পুরনো মসজিদের সন্ধান, দেয়ালে নবীজির নাম মক্কার নিরাপত্তা ও পবিত্রতার প্রতি হুমকি গ্রহণযোগ্য নয়: জমিয়ত

আফগানিস্তানে করোনায় আক্রান্ত হয়ে মার্কিন দূতাবাসকর্মীর মৃত্যু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

জুলফিকার জাহিদ।।

আফগানিস্তানের রাজধানী কাবুলে নিযুক্ত মার্কিন দূতাবাসের এক কর্মকতা করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন। দূতাবাসের পক্ষ থেকে এখনো মৃত সেই কর্মকর্তার ব্যাপারে বিস্তারিত কিছু জানানো হয়নি।

মার্কিন পররাষ্ট্র দফতরের মুখপাত্র নেড প্রাইস সংবাদের সত্যতা স্বীকার করে বলেন, কাবুলে নিযুক্ত মার্কিন দূতাবাসের কর্মীরা করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। এরই মধ্যে ভাইরাসটিতে আক্রান্ত হয়ে একজন কর্মকর্তা মারাও গেছেন।

তিনি বলেন, দূতাবাসের কর্মকর্তাদের নিরাপত্তা নিশ্চিতে সবধরণের ব্যবস্থাগ্রহণ করছে মার্কিন কর্তৃপক্ষ। আফগান্তিানে ভ্যাক্সিন ঘাটতির কারণে এরই মধ্যে কাবুলে ভ্যাক্সিন পাঠানোর প্রস্তুতি শুরু হয়েছে।

এক প্রশ্নের জবাবে মুখপাত্র নেড প্রাইস বলেন, টেস্টের পর দূতাবাসের বেশ কয়েকজন কর্মকর্তার  করোনা পজেটিভ রিপোর্ট এসেছে। এরপর ১১৪ জনকে কোয়ারেইন্টেনে রাখা হয়েছে। ডাক্তারি পরামর্শে বাকিদের অন্য জায়গায় সরিয়ে নেওয়া হয়েছে। আপতত কাবুলে কূটনৈতিক কার্যক্রম স্থগিত করেছে মার্কিন কর্তৃপক্ষ।

উল্লেখ্য, আফগানিস্তানে করোনার ভাইরাসে আক্রান্তের সংখ্যা গত কয়েক সপ্তাহের দ্রুত গতিতে বেড়েছে, এতে দেশটির স্বাস্থ্য খাতের ওপর চাপ পড়ছে।

বিশ্বব্যাপী করোনা ভাইরাস ছড়িয়ে পড়ার পর এখন পর্যন্ত আফগানিস্তানে ভাইরাসটিতে আক্রান্ত হয়েছেন ৯৯  হাজার মানুষ, মারা গেছেন ৩৯০০ জন।

সূত্র: সামা নিউজ

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ