আওয়ার ইসলাম ডেস্ক: নূরানী তা’লীমুল কুরআন বোর্ড বাংলাদেশ (এন.টি.কিউ.বি) -এর নোয়াখালী জেলার কোম্পানীগঞ্জ থানা সভাপতি মাওলানা আব্দুল্লাহ আল মামুন ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
বৃস্পতিবার (১৭ জুন) মাগরিরের পর ঢাকা সেন্ট্রাল হাসপাতালে তিনি ইন্তেকাল করেন।
মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৪৭ বছর। তিনি স্ত্রী, ৩ ছেলে, ১ মেয়ে রেখে গেছেন।
আজ শুক্রবার সকাল ৯ টায় ফেনী উলামা বাজার মাদরাসা প্রাঙ্গনে মরহুমের জানাযা হওয়ার কথা ছিল। জানাযায় ইমামতি করবেন মাওলানা নূরুল ইসলাম (আদীব সাহেব)। জানাযা শেষে তাকে জনতা বাজার সংলগ্ন নিজ পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।
-এএ