রবিবার, ০৭ জুন ২০২৬ ।। ২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২১ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
পলাশবাড়ীর ধর্মীয় স্থাপনা নির্মাণ নিয়ে জনমনের উদ্বেগ দূর করুন: হেফাজত নতুন চেয়ারম্যান পেল মাদরাসা বোর্ড এমপিও দাবিতে অবস্থানরত শিক্ষকদের মাঝে ছাত্র জমিয়তের পানি-স্যালাইন বিতরণ মতিঝিলে ব্যবসায়ীকে গুলি করে ১৭ লাখ টাকা ছিনতাই আইনমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীকে ধন্যবাদ জানালেন প্রধানমন্ত্রী ছাত্রলীগের ঝটিকা মিছিল, ৪৫ জনকে আটক করে পুলিশে দিলো স্থানীয়রা বিদ্যুৎ ও জ্বালানিমন্ত্রীকে সতর্ক করলেন স্পিকার কেন ঢেকে রাখা হয় কাবা শরিফ, কালো গিলাফের আড়ালে হাজার বছরের ইতিহাস ও ঐতিহ্য রাতে ঢাকাসহ ১৮ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা আদ্-দ্বীনে মারা যাওয়া প্রতি শিশুর পরিবার পাবে ৮০ লাখ টাকা: শিশির মনির

নবীজি সা.কে ইহুদিদের অপমান: প্রতিবাদে ফিলিস্তিনিদের বিক্ষোভে ইসরায়েলি হামলা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আন্তর্জাতিক ডেস্ক: পূর্ব জেরুসালেমের আল আকসা মসজিদ প্রাঙ্গণে শুক্রবার ফিলিস্তিনিদের ওপর আবারও হামলা চালিয়েছে ইসরায়েলি পুলিশ। এতে অন্তত তিনজন ফিলিস্তিনি আহত হয়েছেন।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা জানিয়েছে, জুম্মার নামাজের পর ফিলিস্তিনিরা আল আকসা মসজিদ থেকে একটি প্রতিবাদ মিছিলের আয়োজন করেন। মঙ্গলবার কট্টরপন্থী ইসরায়েলিদের মিছিলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে অপমানের প্রতিবাদে শুক্রবার এই মিছিলের উদ্যোগ নেন ফিলিস্তিনিরা। এতেই হামলা চালিয়েছে ইসরায়েলি পুলিশ।

মিছিল করার জন্য ফিলিস্তিনিরা আল আকসা মসজিদের প্রাঙ্গনে জড়ো হয়েছিলেন। পুরনো শহরের দামেস্ক গেট থেকে মিছিল শুরু করার আগেই বাব আল-সিলসিলা নামক একটি প্রবেশপথে ইসরায়েলি পুলিশ ফিলিস্তিনিদের ওপর হামলা চালায়।

পুলিশ রাবার বুলেট, টিয়ার গ্যাস, স্টান গ্রেনেড ব্যবহার করে মসজিদের প্রাঙ্গন থেকে ফিলিস্তিনিদের সরিয়ে দেয় করে।

মিছিলের জন্য শত শত ফিলিস্তিনি জড়ো হয়েছিলেন। কট্টরপন্থী ইসরায়েলিদের মিছিলের প্রতিবাদেই এই মিছিলের আয়োজন করেন তারা। মঙ্গলবারের মিছিলে ইসরায়েলিরা ‘আরবদের মৃত্যু’, ‘তোমাদের গ্রাম পুড়ে যাক’ প্রভৃতি স্লোগান দেন।

ইসরায়েলি মিছিলের একটি ভিডিও অনলাইনে ছড়িয়ে পড়ে যেখানে দেখা যায় তারা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম)-এর প্রতি অপমানসূচক আচরণ করছেন।

শুক্রবারের হামলায় লন্ডনভিত্তিক সংবাদমাধ্যম মিডল ইস্ট আই’র এক সাংবাদিককে আহত করেছে ইসরায়েলি পুলিশ। লাতিফেহ আবদেলাতিফ নামের ওই সাংবাদিক পুলিশের রাবার বুলেটে আহত হয়েছেন।

মিডল ইস্ট আই জানিয়েছে, তাদের এক কন্ট্রিবিউটরও ইসরায়েলি পুলিশের হামলায় আহত হয়েছেন।

এদিকে গত মাসে ১১ দিনের লড়াই শেষে মেনে নেয়া যুদ্ধবিরতি ভেঙে অবরুদ্ধ গাজা উপত্যকায় দ্বিতীয় দফায় বিমান হামলা চালিয়েছে দখলদার ইসরায়েলি বাহিনী। বৃহস্পতিবার গাজা সিটির উত্তরপশ্চিম এবং বেইত লাহিয়ার উত্তরে বেশ কয়েকটি স্থাপনা লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইসরায়েলিরা। তবে এসব হামলায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ