বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬ ।। ২৭ ফাল্গুন ১৪৩২ ।। ২৩ রমজান ১৪৪৭

শিরোনাম :
হরমুজ প্রণালী দিয়ে এক লিটার তেলও বের হতে দেব না: ইরান জ্বালানি সংকট মোকাবিলায় বেতন ও কর্মদিবস কমাল পাকিস্তান আইজিপির সঙ্গে এফবিআই প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ ‘ইরানে আমেরিকা ও ইসরাইলের হামলায় বিশ্ব শান্তি হুমকির মুখে’ যে কারণে কওমি মাদরাসা আপনার জাকাত ও দানের বেশি হকদার যুব সংগঠক আমিনুল ইসলাম সাদীকে জাতীয় পদকে ভূষিত করার দাবি ‘নিরাপদ অভিবাসনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন আলেমরা’ নানুপুর মাদরাসায় ৪০ দিনের ইতেকাফে প্রায় তিন হাজার মুসল্লি শুরু হচ্ছে পরিচ্ছন্নতা অভিযান, দেশবাসীকে সচেতন হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর টেকনাফে কওমি পড়ুয়া আব্দুল্লাহ সাঈদের ধারাবাহিক সাফল্য

মাওলানা রুহুল আমিন হাশেমীর ইন্তেকাল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: কুমিল্লা জেলার দেবিদ্বার উপজেলাধীন বেতুয়ার বিশিষ্ট আলেম মাওলানা রুহুল আমিন হাশেমী ইন্তেকাল করেছেন। বুধবার (১৬ জুন) বেলা ১১টা ৩০ মিনিটে ঢাকার ইবনে সিনা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন।

মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৪ বছর। মৃত্যুকালে তিনি স্ত্রী, ২ কন্যা এবং ১ পুত্রসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

তিনি কুমিল্লা জেলার প্রখ্যাত আলেমে দ্বীন ও মুফাসসিরে কুরআন মাওলানা আবুল হাশেম রহ.-এর বড় সাহেবজাদা ছিলেন। তিনি নিজ এলাকায় বিভিন্ন ধর্মীয় ও সামাজিক বিভিন্ন কর্মকাণ্ডে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন।

গতকাল বুধবার রাত ৯টায় বেতুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে মরহুমের জানাযা শেষে তাকে তার পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। জানাজার নামাজে ওলামায়ে কেরাম ও গণ্যমান্য ব্যক্তিবর্গসহ হাজার হাজার মানুষ অংশগ্রহণ করে। জানাজার নামাজে ইমামতি করেন দেশবরেণ্য আলেম মাওলানা মুফতি মুশতাকুন্নবী কাসেমী।

জানাজাপূর্ব সমাবেশে মরহুমের স্মৃতিচারণ করেন- জৈনপুরের পীর সাহেব মাওলানা আয়াজ আহমেদ সিদ্দিকী, ধামতীর পীর মাওলানা শাহ মুহাম্মদ বাহাউদ্দিন আহমেদ, সমাজ সেবক মাওলানা আলী আশরাফ খান, দেবিদ্বার ইসলামিয়া ফাজিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা আলাউদ্দিন সরকার, চান্দিনা আল আমিন ইসলামিয়া কামিল মাদরাসার প্রধান মুহাদ্দিস মাওলানা মাহবুবুর রহমান আশরাফী, মাদরাসায়ে আশরাফুল উলুম ময়নামতির মুহতামিম মাওলানা আনিসুর রহমান আশরাফী, বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের সাবেক সচিব ইঞ্জিনিয়ার আলী আকবর, ১৫ নং বরকামতা ইউনিয়নের চেয়ারম্যান মুহা. নুরুল ইসলাম, শিক্ষানুরাগী এ টি এম মুজিবুল হক বিএসসি, মরহুমের ছোট ভাই বিশিষ্ট চিকিৎসক ডা. মুহা. নূরুল্লাহ এবং মাওলানা মুহাম্মদ ছফিউল্লাহ হাশেমী, মরহুমের একমাত্র ছেলে মুহা. মোতাসিম বিল্লাহ।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ