সোমবার, ০২ মার্চ ২০২৬ ।। ১৭ ফাল্গুন ১৪৩২ ।। ১৩ রমজান ১৪৪৭


ধর্ম মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব আলতাফ হোসেনের ইন্তেকাল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: ধর্ম মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মুহা. আলতাফ হোসেন চৌধুরী ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

আজ বৃহস্পতিবার ভোরে রাজধানীর তেজকুনিপাড়ার বাসায় মৃত্যুবরণ করেন তিনি।

ধর্ম মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য অফিসার মোহাম্মদ আনোয়ার হোসাইন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

এদিকে, আলতাফ হোসেন চৌধুরীর মৃত্যুতে ধর্ম প্রতিমন্ত্রী মুহা. ফরিদুল হক খান, ধর্ম সচিব মুহা. নুরুল ইসলাম গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।

শোকবার্তায় তারা মরহুমের রুহের মাগফেরাত কামনার পাশাপাশি শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।

শোকবার্তায় ধর্ম প্রতিমন্ত্রী ও সচিব বলেন, আলতাফ হোসেন চৌধুরী একজন সৎ, যোগ্য, দক্ষ ও চৌকস কর্মকর্তা হিসেবে চাকরিজীবনের বিভিন্ন পর্যায়ে সরকারের গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। সর্বশেষ তিনি ধর্ম মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (সংস্থা ও আইন) হিসেবে অত্যন্ত সুনামের সাথে দায়িত্ব পালন করছিলেন।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ