শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬ ।। ১১ আশ্বিন ১৪৩৩ ।। ১৫ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
আওয়ামী দোসরদের গ্রেফতার করলে পুরস্কার পাবে পুলিশ: স্বরাষ্ট্রমন্ত্রী চার বিভাগে ভারী বৃষ্টির আভাস, কমবে তাপমাত্রা ফের রিয়াদে হুথি হামলা, ড্রোন ভূপাতিতের দাবি সৌদির বিগত সরকারের টিকা না দেওয়ার খেসারত দিতে হচ্ছে আমাদের: স্বাস্থ্যমন্ত্রী জান্নাতের নেয়ামতের অপূর্ব বর্ণনা দিলেন মসজিদে নববীর খতিব জাতিসংঘ অধিবেশন শেষে দেশের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান ইসরায়েলি কারাগারে বন্দি ফিলিস্তিনি নারী সাংবাদিকের অবস্থা নিয়ে উদ্বেগ কওমি মাদরাসার মানোন্নয়ন ও অপপ্রচার মোকাবিলায় ঢাকায় মুহতামিম সম্মেলন সোমবার উচ্চাকাঙ্ক্ষা মুমিনের ঈমানি চেতনারই অংশ: মসজিদে হারামের খতিব রশীদ আহমদ ফেরদৌসের স্মরণে খেলাফত মজলিসের আলোচনা সভা

জাতীয় প্রেসক্লাবে আল্লামা শফী রহ. এর জীবন-কর্ম শীর্ষক আলোচনা সভা শুরু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মোস্তফা ওয়াদুদ: আল্লামা শফী রহ. খলীফা ও ভক্তবৃন্দের আয়োজনে দেশের চলমান সংকট থেকে উত্তরণ ও শাইখুল ইসলাম আল্লামা শাহ আহমদ শফী রহ. জীবন-কর্ম শীর্ষক আলোচনা সভা শুরু হয়েছে।

আজ বৃহস্পতিবার রাজধানীর জাতীয় প্রেসক্লাবে এ আলোচনা সভা শুরু হয়। পবিত্র কুরআনুল কারীমের তেলাওয়াতের মাধ্যমে শুরু হওয়া আলোচনা সভার সভাপতিত্ব করছেন আল্লামা শাহ আহমদ শফী রহ. এর বড় ছেলে মাওলানা ইউসুফ মাদানী।

স্বাগত বক্তব্য পেশ করেন মাওলানা লিয়াকাত আলী। এছাড়াও আছেন- মাওলানা রুহুল আমিন উজানভী, মাওলানা দেলোয়ার হোসাইন সাঈফী, মাওলানা মাঈনুদ্দীন রুহী, মাওলানা শেখ মুজিবুর রহমান, মাওলানা গোলাম মুহীউদ্দীন ইকরাম, মাওলানা আব্দুল আউয়াল কাউসারী, বরিশাল, আব্দুল মালেক চৌধূরী, সিলেট, মাওলানা রেজাউল করীম যশোরী, মাওলানা ফয়েজ আহমদসহ আল্লামা শাহ আহমদ শফী রহ. এর ভক্তবৃন্দ ও খলীফাগণ।

এ বিষয়ে গতকাল আল্লামা আহমদ শফী রহ. -এর সাহেবজাদা মাওলানা আনাস মাদানী আওয়ার ইসলামকে বলেছিলেন, আব্বাজানের ইন্তেকালের পর এখন পর্যন্ত জাতীয়ভাবে কোনো আলোচনা সভার আয়োজন করা যায়নি। আমাদের শুভানুধ্যায়ীরা অনেক দিন যাবত এ বিষয়ে চেষ্টা করে আসছেন। সে হিসেবে ১৭ জুন জাতীয় প্রেসক্লাবে একটি আলোচনা সভার আয়োজন করা হয়েছে। এতে দেশের বিভিন্ন স্থান থেকে আব্বার খলিফা ও ভক্তরা অংশ নেবেন ইনশাআল্লাহ।

তিনি আরও বলেছিলেন, এটি জীবন-কর্ম শীর্ষক একটি আলোচনা সভা। দেশের চলমান সংকট থেকে উত্তরণে আলেমদের কী ভূমিকা হতে পারে, এ বিষয়ে শীর্ষস্থানীয় আলেমরা নির্দেশনা দেবেন। এখানে হেফাজতের কমিটি গঠন ইত্যাদি নিয়ে কোন সিদ্ধান্ত হবে না।

-এএ