রবিবার, ০২ আগস্ট ২০২৬ ।। ১৮ শ্রাবণ ১৪৩৩ ।। ১৯ সফর ১৪৪৮

শিরোনাম :
রাষ্ট্রপতি নির্বাচনের সিদ্ধান্ত প্রধানমন্ত্রীর ওপর ন্যস্ত: মির্জা ফখরুল গতানুগতিক শিক্ষার ধারণা থেকে বেরিয়ে আসতে হবে: শিক্ষামন্ত্রী ‘বছরের শেষের দিকে আমরা তিস্তা মহাপরিকল্পনার আলো দেখতে পাবো’  ক্ষুধা-তৃষ্ণায় বিপন্ন গাজার লাখো মানুষ নিখোঁজের দুই দিন পর ব্রহ্মপুত্র থেকে বৃদ্ধের লাশ উদ্ধার কওমীপিডিয়ার তালিকায় দেশের শীর্ষ ৫ প্রভাবশালী আলেম আওয়ার ইসলামে শুরু হচ্ছে নিয়মিত আয়োজন ‘পেপসা নিবেদিত তারুণ্যের ভাবনা’ কলমাকান্দায় পানিতে ডুবে শিশুর মৃত্যু বাংলাদেশ খেলাফত মজলিসের শূরা অধিবেশনে ৯ দফা প্রস্তাব গৃহীত জমিয়তের ঢাকা মহানগর দক্ষিণের কাউন্সিল প্রস্তুতি সভা অনুষ্ঠিত

হিজরী চলতি মাসে প্রকাশ হতে পারে তাকমিল জামাতের ফলাফল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মোস্তফা ওয়াদুদ: হিজরী চলতি মাসের শেষে ৩০ তারিখে (সম্ভাব্য ১০ কিংবা ১১ জুলাই) প্রকাশিত হতে পারে হাইয়াতুল উলইয়ার তাকমিল জামাতের কেন্দ্রীয় পরীক্ষার ফলাফল।

আজ বুধবার (১৬ জুন) অনুষ্ঠিত জরুরী বৈঠকে উপস্থিত একাধিক সদস্যের সূত্রে এ তথ্য জানা গেছে।

বৈঠকে সভাপতিত্ব করেন হাইয়াতুল উলইয়ার চেয়ারম্যান মুহিউস সুন্নাহ আল্লামা মাহমুদুল হাসান। এতে হাইয়াতুল উলইয়ার প্রায় সকল সদস্য উপস্থিত ছিলেন।

এছাড়া দীর্ঘ সময় বন্ধ থাকা কওমি মাদরাসা খোলার বিষয়েও বিস্তর আলোচনা হয়। আলোচনা শেষে সরকারের সঙ্গে যোগাযোগ রক্ষা ও মাদরাসা খোলার বিষয়ে চূড়ান্ত পদক্ষেপের জন্য তিন সদস্যের একটি টিম গঠন হয়েছে বলেও জানা গেছে।

টিমে থাকা সদস্য তিনজন হলেন, রাজধানীর জামিয়া আরাবিয়া এমদাদুল উলুম ফরিদাবাদ মাদরাসার মুহতামিমও শায়খুল হাদিস আল্লামা আব্দুল কুদ্দুস, বসুন্ধরা ইসলামিক রিসার্চ সেন্টারের মহাপরিচালক মুফতি আরশাদ রাহমানী ও আযাদ দীনি এদারা বোর্ড সিলেটের মহাসচিব মাওলানা আব্দুর বছির।

এর আগে আজ বুধবার সকাল ১০ টায় সম্মিলিত কওমি মাদরাসা শিক্ষা সংস্থা ‘আল হাইয়াতুল উলইয়া লিল জামিয়াতিল কওমিয়া বাংলাদেশ’ এর কেন্দ্রীয় কার্যালয়ে জরুরী এ বৈঠকটি অনুষ্ঠিত হয়।

প্রসঙ্গত, চলতি বছরের গত ৮ এপ্রিল (বৃহস্পতিবার) শেষ হয় ১৪৪২ হিজরীর হাইয়াতুল উলিয়ার কেন্দ্রীয় তাকমীল জামাতের পরীক্ষা। এরপর লকডাউনের কারণে এ বছর উত্তরপত্র দেখায় কিছুটা বিলম্ব হলেও ফলাফল প্রকাশের দ্বারপ্রান্তে পৌঁছতে পেরেছে হাইয়া কর্তৃপক্ষ। এরপর আজকের বৈঠক থেকে এমন সিদ্ধান্ত নেওয়া হলো।

এমডব্লিউ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ