বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬ ।। ১ আশ্বিন ১৪৩৩ ।। ৬ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
মাদরাসায় অনাকাঙ্ক্ষিত ঘটনা প্রতিরোধে কী বলছেন চিন্তাশীল আলেমরা পশ্চিমবঙ্গে ‘ইনশাআল্লাহ’, ‘জাজাকাল্লাহ’ বলে বিপাকে পুলিশ কর্মকর্তা কুমিল্লা আইনজীবী সমিতিতে ইসলামী আইনজীবী পরিষদের মতবিনিময় চামড়া শিল্পে ইতালির বিনিয়োগ ও অংশীদারত্ব বাড়ানোর উদ্যোগ পশ্চিমবঙ্গে মধ্যরাতে ধরে নিয়ে যাওয়া হচ্ছে বাংলাভাষী মুসলিমদের! হারামাইনের নিরাপত্তা সব রাজনৈতিক বিরোধের ঊর্ধ্বে: পীর সাহেব চরমোনাই মক্কাকে লক্ষ্য করে ড্রোন হামলার চেষ্টায় বাংলাদেশের নিন্দা ফতোয়া ও আত্মশুদ্ধির ময়দানে মুফতি সাঈদ আহমদ রহ. সৌদিতে ১৩০০ বছরের পুরনো মসজিদের সন্ধান, দেয়ালে নবীজির নাম মক্কার নিরাপত্তা ও পবিত্রতার প্রতি হুমকি গ্রহণযোগ্য নয়: জমিয়ত

সুদানের অসহায় দরিদ্রদের ৬৫ কোটি টাকা অনুদান দিলো বাংলাদেশ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আন্তর্জাতিক ডেস্ক: কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে সুদান। দেশটির দারিদ্র্য বিমোচনে ৬৫ কোটি টাকা দিয়েছে বাংলাদেশ। আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) মাধ্যমে এই টাকা দেয়া হয়েছে।

আজ বুধবার(১৬ জুন) অর্থমন্ত্রণালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

আইএমএফ-এর আহ্বানে ঋণগ্রস্ত দরিদ্র রাষ্ট্র এবং ওআইসি সদস্যভুক্ত বন্ধুপ্রতীম সুদানের ঋণ মওকুফের লক্ষ্যে বাংলাদেশ সরকার ৬৫ কোটি টাকা দিয়েছে। সরকার প্রত্যাশা করে ডেবিট রিলিফ হিসেবে বাংলাদেশের এ অর্থায়ন দারিদ্র্য বিমোচনে সুদানের সংগ্রাম আরও শক্তিশালী করবে।

উল্লেখ্য, গেলো বছরও আইএমএফ-এর উদ্যোগের অংশ হিসেবে আফ্রিকান দেশ সোমালিয়ার দারিদ্র্যমুক্তির জন্য বাংলাদেশ সরকার ৮ কোটি টাকার অধিক অর্থ দিয়েছিল।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ