সোমবার, ০২ মার্চ ২০২৬ ।। ১৭ ফাল্গুন ১৪৩২ ।। ১৩ রমজান ১৪৪৭


প্রকিউরমেন্ট সফল করতে কমিটমেন্ট থাকতে হবে : খাদ্যমন্ত্রী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: চলমান বোরো প্রকিউরমেন্ট সফল করার মাধ্যমে নিজেদের সক্ষমতা প্রমাণ করতে হবে বলে জানিয়েছেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার। তিনি বলেন, মাঠ পর্যায়ের কর্মকর্তাদের কমিটমেন্ট থাকতে হবে। এক্ষেত্রে কোন ধরনের ছাড় দেওয়া হবে না।

বুধবার সচিবালয়ে তার অফিস কক্ষে ‘অভ্যন্তরীণ বোরো সংগ্রহ ২০২১ এর ঢাকা ও ময়মনসিংহ বিভাগের অগ্রগতি পর্যালোচনা সভায়’ ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এসময় ধান কিনতে মাঠে নামতে হবে উল্লেখ করে তিনি আরও বলেন, ‘খাদ্য বিভাগের মাঠ কর্মকর্তাদের সর্বোচ্চ প্রচেষ্টা অব্যাহত রাখতে হবে।’

মন্ত্রী বলেন, কৃষি মন্ত্রণালয়ের তথ্য মতে দেশে বোরোর বাম্পার ফলন হয়েছে। তাহলে খাদ্য বিভাগ কেন ধান কিনতে পারবে না প্রশ্ন রাখেন তিনি। এসময় ভোক্তার যাতে কষ্ট না হয় সেদিকে লক্ষ্য রেখে সংগ্রহ অভিযান সফল করতে হবে বলে উল্লেখ করেন তিনি।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ