শুক্রবার, ১৯ জুন ২০২৬ ।। ৫ আষাঢ় ১৪৩৩ ।। ৪ মহর্‌রম ১৪৪৮


দুই মামলায় জামিন পেলেন নিপুণ রায় চৌধুরী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: নাশকতার পরিকল্পনার অভিযোগে করা দুই মামলায় বিএনপির নির্বাহী কমিটির সদস্য নিপুণ রায় চৌধুরীকে জামিন দিয়েছেন হাইকোর্ট।

আজ বুধবার এ বিষয়ে এক আবেদনের শুনানি করে বিচারপতি মুহাম্মদ আবদুল হাফিজ ও বিচারপতি মোহাম্মদ আলীর হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

আদালতে নিপুণ রায়ের পক্ষে শুনানি করেন সুপ্রিম কোর্ট বারের সাবেক সভাপতি জয়নুল আবেদীন ও আইনজীবী নিতাই রায় চৌধুরী। অপরদিকে রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল হারুন অর রশিদ।

রাজধানীর দুটি থানায় নিপুণ রায়ের বিরুদ্ধে মামলা করা হয়েছিল।

হেফাজতে ইসলামের ডাকা হরতালে গাড়িতে অগ্নিসংযোগের নির্দেশনা দেয়ার অভিযোগে দায়ের করা মামলায় বিএনপি নেত্রী নিপুণ রায় চৌধুরীকে গত ২৮ মার্চ গ্রেফতার করে র‌্যাব।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ