রবিবার, ০২ আগস্ট ২০২৬ ।। ১৮ শ্রাবণ ১৪৩৩ ।। ১৯ সফর ১৪৪৮

শিরোনাম :
রাষ্ট্রপতি নির্বাচনের সিদ্ধান্ত প্রধানমন্ত্রীর ওপর ন্যস্ত: মির্জা ফখরুল গতানুগতিক শিক্ষার ধারণা থেকে বেরিয়ে আসতে হবে: শিক্ষামন্ত্রী ‘বছরের শেষের দিকে আমরা তিস্তা মহাপরিকল্পনার আলো দেখতে পাবো’  ক্ষুধা-তৃষ্ণায় বিপন্ন গাজার লাখো মানুষ নিখোঁজের দুই দিন পর ব্রহ্মপুত্র থেকে বৃদ্ধের লাশ উদ্ধার কওমীপিডিয়ার তালিকায় দেশের শীর্ষ ৫ প্রভাবশালী আলেম আওয়ার ইসলামে শুরু হচ্ছে নিয়মিত আয়োজন ‘পেপসা নিবেদিত তারুণ্যের ভাবনা’ কলমাকান্দায় পানিতে ডুবে শিশুর মৃত্যু বাংলাদেশ খেলাফত মজলিসের শূরা অধিবেশনে ৯ দফা প্রস্তাব গৃহীত জমিয়তের ঢাকা মহানগর দক্ষিণের কাউন্সিল প্রস্তুতি সভা অনুষ্ঠিত

'বিচারিক ম্যাজিস্ট্রেট দিয়ে মোবাইল কোর্ট করা উচিত'

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: মোবাইল কোর্ট চালাতে হলে অবশ্যই বিচারিক ম্যাজিস্ট্রেট দিয়ে করা উচিত বলে মনে করেন বিএনপি দলীয় সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা। তিনি বলেন, নির্বাহী ম্যাজিস্ট্রেট দিয়ে মোবাইল কোর্ট পরিচালনা করা সংবিধানের মূল স্পিরিটের সঙ্গে ভীষণভাবে সাংঘর্ষিক।

সোমবার (১৪ জুন) দুপুরে জাতীয় সংসদে নতুন প্রভিশনের তালিকায় মোবাইল কোর্টের বিধান সংবলিত এক আলোচনায় তিনি এ কথা বলেন।

রুমিন বলেন, নির্বাহী বিভাগ দিয়ে মোবাইল কোর্ট পরিচালনা করা হয় তাহলে এটি সংবিধানের ২২ অনুচ্ছেদের সঙ্গে সাংঘর্ষিক এবং সংবিধানের ১১৫ ও ১২২ অনুচ্ছেদের সঙ্গেও সাংঘর্ষিক। এ বিষয়ে হাইকোর্টে একটি রিটও হয়েছিল। রিটের পর রায়ে হাইকোর্ট বলেছিলেন, স্বাধীন বিচার ব্যবস্থায় সংবিধানের যে মূল স্পিরিট এবং সংবিধানের ২২ অনুচ্ছেদের যে স্পিরিট তার সাথে মোবাইল কোর্ট যায় না।

তিনি বলেন, আমলাদের দৌরাত্ম্য বেড়েছে। বাংলাদেশে আমলাদের যে দৌরাত্ম্য বেড়েছে সে বিষয়ে কথা বলা দরকার। কেননা জনগণের দেওয়া করের ২৭ শতাংশ চলে যায় আমলাদের বেতনের পেছনে। অথচ বছরে জনগণকে সেবা নিতে ১২ হাজার কোটি টাকা ঘুষ দিতে হচ্ছে।

তিনি আরও বলেন, আমাদের পররাষ্ট্রমন্ত্রী বলেছিলেন, বিদেশে অর্থ পাচারের তালিকায় যে ২৮ জনের তালিকা রয়েছে তাদের মধ্যে রাজনীতিবিদদের পাশাপাশি আমলারাও রয়েছে। সুতরাং এ টাকা কোথা থেকে আসে সেটি প্রশ্ন। আমাদের পরিকল্পনামন্ত্রী আমলাদের গুরুত্ব বোঝাতে গিয়ে বলেছিলেন, ফেরাউনও আমলাদের ছাড়া চলতে পারেনি।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ